Advertisement
দিদির সারাদিন..., শপথগ্রহণ থেকে হাসপাতাল পরিদর্শন, দেখুন মুখ্যমন্ত্রীর সফরনামা
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েই কোভিড মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন।
ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৪৫ মিনিট। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
কোভিডবিধি মেনে আড়ম্বরহীনভাবেই হল শপথগ্রহণ অনুষ্ঠান। হাজির ছিলেন দলের বর্ষীয়ান নেতা, স্বাস্থ্যসচিব-সহ অন্য অতিথিরা।
নেতা-নেত্রী, প্রার্থীদের পর বঙ্গভোটের সবচেয়ে চর্চিত নাম প্রশান্ত কিশোর। তৃণমূলের ভোটকুশলীর সঙ্গে সৌজন্য বিনিময় জগদীপ ধনকড়ের।
মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেই কোভিড মোকাবিলার কাজ শুরু করে দিলেন মমতা। সংক্রমণ ঠেকাতে বিশেষ বৈঠক করে তিনি।
Published By: Sulaya SinghaPosted: 08:41 PM May 05, 2021Updated: 08:41 PM May 05, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
