Advertisement
রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি, কোথাও ভাঙল বাড়ি, ডুবল জমি, দেখুন দুর্যোগের খণ্ডচিত্র
টানা বৃষ্টির জেরে কলকাতা থেকে কালনা, জলে ডুবল একাধিক এলাকা।
ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। কলকাতা থেকে কালনার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল সেই ছবি।
টানা বর্ষণে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে। ভাতার বাজার-সহ সংলগ্ন এলাকা প্লাবিত। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের উপর দিয়ে তীব্র জলের স্রোত। ভাতার বাজারের বেশকয়েকটি পাড়ায় মানুষ গৃহবন্দি।
মেমারিতে আমন ধানরোয়া জমি জলের তলায়। মেমারির তালপাতা, সুলতানপুর, তাতারপুর-সহ একাধিক এলাকার চাষের জমি জলের তলায়।
Published By: Subhankar PatraPosted: 01:03 PM Aug 02, 2024Updated: 02:24 PM Aug 02, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
