Advertisement
অর্ধনগ্ন হয়ে মেট্রোয় উঠে ভাইরাল হওয়া তরুণী মুখ খুললেন পোশাক নিয়ে, জানেন তাঁর পরিচয়?
অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি।
দিনের বেলায় কার্যত বিকিনি পরে দিল্লি মেট্রোয় সওয়ার হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন এই তরুণী। তাঁর নাম রিদম চানানা। তাঁর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চলুন জেনে নেওয়া যাক এই তরুণীর পরিচয়।
ব্রা টপ এবং পাশ কাটা মিনিস্কার্ট পরে মেট্রোয় উঠে সহযাত্রীদের চমকে দিয়েছিলেন রিদম। অনেকে তাঁকে দিল্লির উরফি জাভেদ বলেও দাবি করেন। জানা গিয়েছে, পাঞ্জাবের ফতেগড় সাহিব সিটির বাসিন্দা তিনি।
অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে রিদম। কিন্তু বাড়ির সেসব বাধানিষেধ মানেন না তিনি। নিজের চিন্তাধারা আলাদা হওয়ায় পরিবারের সঙ্গেও থাকেন না তরুণী। দিল্লি মেট্রোয় যে পোশাকে দেখা গিয়েছে তাঁকে, তাঁর ইনস্টাগ্রাম পোস্টে প্রায় একই রকম পোশাকে একাধিক ছবি রয়েছে।
তাঁর পোশাক দেখে অনেকেরই প্রশ্ন, রিদম কি তবে মডেল উরফির ফ্যান? যদিও তরুণী সাফ জানাচ্ছেন, উরফির থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এধরনের পোশাক পরেন না। বরং নিজের পছন্দের পোশাক পরতেই আগ্রহী তিনি।
Published By: Sulaya SinghaPosted: 07:40 PM Apr 04, 2023Updated: 07:40 PM Apr 04, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
