Advertisement
বড়দিনের আগে ক্রমেই নামছে তাপমাত্রার পারদ, আজ কলকাতায় শীতলতম দিন
উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
বড়দিনের আগে ক্রমেই নামছে শহরের তাপমাত্রার পারদ। একরাতে ১ ডিগ্রির বেশি কমে গেল তাপমাত্রা। যার জেরে আজ, শনিবার মরশুমের শীতলতম দিন।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি। ফলে সপ্তাহান্তে আরও বেশি শীত অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, আগামী তিনদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর ধীরে ধীরে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
Published By: Sulaya SinghaPosted: 09:09 AM Dec 17, 2022Updated: 09:09 AM Dec 17, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
