Advertisement
লাল-নীল বিদেশি পরিযায়ী পাখির ভিড়ে চুপি যেন রামধনু, দেখুন ছবি
রংবেরঙের পাখি দেখতে বর্ধমানের চুপিতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা।
বড় রাঙামুড়ি, পিনটেল, কটন টিল, কমন কুড, সিঁদুর মাথা উইজিয়ন, ব্রোঞ্জ উইন জাকানা, লার্জ ইগ্রেট, সাদা কাক বা গ্রে হেরনের মতো বিভিন্ন প্রজাতির পাখি ভিড় জমিয়েছে।
ছাড়িগঙ্গার বিশাল জলাশয়, কটেজ-সহ পরিযায়ী আবাস, নৌকাবিহারের ব্যবস্থা সঙ্গে বিদেশি পাখি দেখার সুযোগ সব মিলিয়ে জমজমাট চুপি-কাষ্ঠশালী।
মাঝি রণজিৎ দাস বলেন, “শতাধিক মাঝি রয়েছেন এখানে। শীতের সময় দেশি-বিদেশি পর্যটকরা আসেন। তারা নৌকাবিহার করে পাখি দেখেন। তাতে যা আয় হয় তা সংসারের কাজে লাগে।”
Published By: Sayani SenPosted: 04:40 PM Nov 21, 2022Updated: 04:40 PM Nov 21, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
