Advertisement
রাজনীতি থেকে বাণপ্রস্থে! দুবাইয়ে ফুরফুরে মেজাজে মিমি, দেখুন অ্যালবাম
রইল মিমি চক্রবর্তীর দুবাই ডায়েরি।
বর্তমানে তাঁর হাতে একগুচ্ছ কাজ। পুজো রিলিজ রক্তবীজ সুপারহিট। সদ্য আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ-এর শুট শেষ করলেন।
আর সেই কাজ সেরেই দুবাই ট্যুরে গিয়েছেন মিমি। আরব আমিরশাহীর এই জায়গা সম্ভবত অভিনেত্রীর প্রিয় ট্যুর ডেস্টিনেশন।
কারণ, ছুটি পেলেই বেশিরভাগ সময়ে দুবাইয়ে সময় কাটাতে চলে যান মিমি চক্রবর্তী। তবে এবার ছুটি কাটাতে না শুটিংয়ে? তা নিয়ে ধন্দ রয়েছে!
কানাঘুষো শোনা যাচ্ছে, কোনও এক বিজ্ঞাপনের শুটিং করতেই দুবাইতে পাড়ি দিয়েছেন মিমি। শুক্রবার দুবাই ট্রিপ থেকে একগুচ্ছ রোদ মাখা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সেখানেই দেখা গেল গ্ল্যামারাস ত্বক, টোনড অ্যাবস, শর্ট পরে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিমি চক্রবর্তী। দুবাইয়ে সাইক্লিং করতেও দেখা গেল অভিনেত্রীকে।
Published By: Sandipta BhanjaPosted: 07:19 PM Mar 01, 2024Updated: 07:19 PM Mar 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
