Advertisement
যৌনতা নিয়ে কোন কোন ভুল ধারণায় ভোগেন মেয়েরা? জানলে অবাক হবেন
যৌনতা নিয়ে নানা ভ্রান্তি থাকে নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই।
যৌনতা নিয়ে নানা ভ্রান্তি ছড়িয়ে থাকে। আর সেই সব ভুল ধারণা প্রভাব ফেলে যৌন মিলনেও। আর এই ভ্রান্তি নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই থাকে। পুরুষেরা অনেক সময়ই নারীশরীর ও কীভাবে একজন নারীর যৌন ইচ্ছেকে জাগিয়ে তোলা যায়, সে সম্পর্কে একেবারে ভুল ধারণা করেন। আবার উলটো দিকে মেয়েদের মধ্যেও কাজ করে ভুল ধারণা। জানাচ্ছেন গবেষকরা।
এই ভুল ধারণাগুলির মধ্যে অন্যতম হল- যৌনতার সময় কখনওই মেয়েদের অগ্রণী ভূমিকা নিতে নেই। সিয়াটেল প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের অধ্যাপক লেস প্যারট তাঁর বইয়ে জানাচ্ছেন, 'অধিকাংশ পুরুষই মনে করে যৌনতার প্রথম ধাপ তাকেই নিতে হবে।' গবেষকরা বলছেন, এমন ধারণাকে ভেঙে দিতে পারলেই ভালো। মেয়েরা শুরু করলে শেষপর্যন্ত ছেলেরা সব সময়ই সেটাকে স্বাগত জানায়।
যৌনতার সময় তাঁকে কেমন দেখাচ্ছে, এই বিষয়ে সচেতন থাকেন বহু নারী। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিশারদ রুথ ওয়েস্টহেমার বলছেন, ''কখনওই যৌনতার সময় আপনার পেটের চর্বি কিংবা মেকআপ নিয়ে ভাবতে বসবেন না। মনঃসংযোগ করুন শরীরী খেলায়।'' তাঁর মতে, এটা করতে না পারলে অর্গ্যাজমের আনন্দ থেকে বঞ্চিত হতে হবে। তাঁর মতে, যৌনতার সময় নারীর স্বাচ্ছন্দ্য, অংশগ্রহণ, আগ্রহের দিকেই নজর থাকে পুরুষের।
ওয়েস্টহেমার আরও জানাচ্ছেন, যৌনতার ক্ষেত্রে সেকেলে ধারণাগুলি ভেঙে বেরিয়ে আসা দরকার। বহু নারীর ধারণা, যৌনতা পুরুষদের কাছে মোটেই সিরিয়াস কোনও ব্যাপার নয়। এটা একেবারেই ভুল ধারণা। তাঁর কথায়, ''কোনও কোনও পুরুষের কাছে যৌনতার গুরুত্ব অপরিসীম। এটাকে অবহেলা করা উচিত নয়।''
বললেই রাজি হয়ে যান পুরুষেরা। এমন ভুল ধারণাও থাকে বহু মেয়ের। বলা হচ্ছে, কিশোরদের ক্ষেত্রে হয়তো বিষয়টা অনেকটাই সত্যি। কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। দৈনন্দিন জীবনের চাপ- পরিবারের দায়িত্ব, কাজ ইত্যাদি একজন পুরুষের কামশক্তিকে ব্যাহত করতে পারে। যা দেখে অনেক মেয়েই চমকে যান। কিন্তু বিষয়টা সত্যি বলে জানাচ্ছেন গবেষকরা।
আরও একটি ভুল ধারণা বয়ে নিয়ে চলেন বহু নারী। স্বামী বা পুরুষ সঙ্গী যদি নতুন কিছু ট্রাই করতে চান তাঁরা মনে মনে ভেঙে পড়েন। ধারণা করেন, হয়তো সঙ্গী যৌনতায় অসুখী। তাই নতুন কিছু ট্রাই করতে চাইছেন। বিষয়টা এমন নয়। বরং এতে যৌন জীবনে রঙিন মশলা যোগ হতে পারে। তবে অবশ্যই মন থেকে সেই নতুনটিকে মানতে পারলে তবেই রাজি হোন।
সরাসরি যৌনতা নিয়ে কথা বলা, নিজের যৌন ইচ্ছে বা অনিচ্ছে ব্যক্ত করা মোটেই অপরাধ নয়। অথচ বহু নারীই নিজের পুরুষ সঙ্গী, সে তিনি যতই পুরনো সঙ্গী হোন না কেন, তাঁদের কাছে সঙ্গম সংক্রান্ত মনের কথা খুলে বলতে পারেন না। ভাবেন এতে পুরুষটির ইগো আহত হবে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল।
যৌনতা এক অসম্ভব পরিশ্রমসাধ্য ব্যাপার। তাই স্খলনের পরেই সঙ্গীর সঙ্গে কথা না বলাই ভালো। অথচ এই ভুলটাও অনেকেই করেন। মনে রাখতে হবে, বিছানায় টানা সঙ্গমের ফলে পুরুষটি ক্লান্ত হয়ে পড়েছে। তাঁকে কিছুক্ষণ বিশ্রাম করতে দিন।
অনেক নারীই বিছানায় 'নাটক' করেন। সোজা কথায়, অন্তরঙ্গতার সময় পুরুষটির সঙ্গে কিছুটা মজা করা ভালো। কিন্তু তাঁর সঙ্গে সঙ্গমের বেশি মেলোড্রামা করলে পুরুষটি একসময় পর ভিতরে ভিতরে বিরক্ত হয়ে ওঠে। সুতরাং তার স্পর্শ যখন ভালো লাগছে, সাড়া দিন। অযথা বিষয়টিকে বিলম্বিত করার দরকার নেই।
যৌনতার শুরুর দিকের গনগনে ভাব পরে কমে যায়। সেটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে শরীরী খেলায় অংশ নিতে নিতে একসময় ফুরিয়ে যেতে থাকে রোমাঞ্চের আগুন। অনেক সময় পুরুষ যদি দেখে তার সঙ্গিনী যৌনতায় বড্ড আটপৌরে ভঙ্গি করছে সে ভিতরে ভিতরে হতোদ্যম হয়ে পড়ে। সুতরাং স্বাভাবিক থাকুন। যৌনতাকে উপভোগ করার চেষ্টা করুন। দেখবেন খানিক পরেই আপনি মজে গিয়েছে ফুল ছোঁয়ানোর খেলায়।
Published By: Biswadip DeyPosted: 09:33 PM Mar 12, 2026Updated: 09:37 PM Mar 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
