Advertisement
ক্রিসমাসে মনামীর রেড অ্যালার্ট! ছবিতেই উৎসবের মেজাজ
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সারা কলকাতা জুড়ে আলোর রোশনাই। ক্রিসমাস ইভ বলে কথা! সেলিব্রেশনের মুডে বাঙালি। তাইতো সোশাল মিডিয়ায় রীতিমতো 'রেড অ্যালার্ট' দিলেন মনামী ঘোষ।
উৎসবে রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন মনামী। তাই তো অভিনেত্রীর শরীরে জড়িয়ে রয়েছে লাল টুকটুকে স্কার্ট আর ফুল স্লিভ টপ।
'বড়দিন তো লাল রঙের পোশাক পরার বাহানা', ক্যাপশনে একথা লিখেই ছবিগুলো শেয়ার করেছেন মনামী। ছবি তোলা হয়েছে মুম্বইয়ে।
আচমকা মনামীর এই মুম্বই সফর? তাহলে কি আরব সাগরের তীরে কোনও স্বপ্ন পূরণ হতে চলেছে? এই প্রশ্নের উত্তর অভিনেত্রীই দিতে পারবেন।
Published By: Suparna MajumderPosted: 04:39 PM Dec 24, 2024Updated: 04:41 PM Dec 24, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
