Advertisement
৩৯-এর বরুণের মা চল্লিশের মৌনী! 'পরিচালকের মাথা খারাপ', টিজার দেখে খোঁচা নেটভুবনের
বিচ্ছেদের পর হঠাৎ নায়িকা ছেড়ে মায়ের ভূমিকায় মৌনী রায়। তাও আবার সমসাময়িক অভিনেতা বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে। নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই চরম কটাক্ষ বঙ্গললনাকে।
এই মুহূর্তে চর্চার কেন্দ্রে বঙ্গকন্যা মৌনী রায়। দুবাইনিবাসী ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে চার বছরের দাম্পত্যে ইতি টানেন। সমাজমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদ ঘোষণা করেন মৌনী ও সূরজ। ইন্ডাস্ট্রির একদা 'পাওয়ার কাপল'-এর সম্পর্কের ভাঙনকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক গুঞ্জন। 'ঘরভাঙানি' কটাক্ষ জুটেছে মৌনীর প্রিয় বান্ধবী দিশার কপালে। যদিও পরে সূরজ সোশাল মিডিয়া বিবৃতি জারি করে সমস্ত ভ্রান্ত ধারণা ভেঙে দেন।
বিচ্ছেদ ঘোষণার পরই কান কার্পেটে মৌনীর উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছে। আসন্ন ছবি 'বোম্বে স্টোরিজ'-এর ফার্স্ট লুক উন্মোচিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এর মাঝেই চরম কটাক্ষের শিকার মৌনী। বলা ভালো সোশাল মিডিয়ায় হাসির পাত্রী হয়ে উঠেছেন মৌনী রায়। নেপথ্যে কী কারণ?
পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'-তে বরুণের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মৌনী! শুনতে অবাক লাগলেও এটাই তো চরম সত্য। সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই নেটভুবনে হাসির রোল। ৩৯-এর অভিনেতা বরুণের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চল্লিশের গ্ল্যামারাস মৌনী। এরপরই নেটপাড়ায় মিমের বন্যা।
প্রথম ঝলক দেখে তাজ্জব বিনোদনদুনিয়া, সিনেমা বলে এটাও সম্ভব! সাধারণ দর্শক থেকে বুদ্ধিজীবীমহলে সর্বত্রই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। নায়িকা হিসেবে সাফল্য অর্জনের পর কেন আচমকা মায়ের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নও ধেয়ে এসেছে মৌনীর দিকে তা বলাই বাহুল্য। এখানেই শেষ নয়, নেটভুবনের রসিকতা, 'পরিচালকের মাথা খারাপ হয়েছে বলেই এমন ভাবনা।'
বরুণের মায়ের চরিত্রে মৌনী, সেখানেও রয়েছে চমক। জন্মদাত্রী মা নন, 'নকল'মায়ের ভূমিকায় দেখা যাবে মৌনীকে। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী, ঘটনাচক্রে অর্থের বিনিময়ে বরুণ মৌনীকে‘মা’ হিসাবে পরিচয় দিতে বাধ্য হন। যদিও এই সাফাই মোটেই মনঃপুত হয়নি সিনেপ্রেমীদের। কমেন্ট বক্সে তাঁদের সপাট জবাব, 'গল্পের বিশ্বাসযোগ্যতাই তৈরি হয়নি।' অনেকে আবার মৌনীকে খোঁচা মেরে বলেছেন, 'হাতে বিশেষ কাজ নেই বলেই মায়ের চরিত্রে অভিনয়?'
বরুণের 'নকল' মায়ের চরিত্রে অভিনয়কে তুলনা করা হচ্ছে 'বোল বচ্চন' ছবিতে অভিষেক বচ্চনের 'নকল' মা আর্চনা পুরাণ সিং-এর প্রসঙ্গ। আদতে কী ঘটতে চলেছে তার জন্য সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে কথা বলার অবকাশই রাখছে না। অনেকে আবার এই সমীকরণকে 'নতুন বোতলে পুরনো মদ' বলেও কটাক্ষ করেছেন।
ইতিমধ্যেই ৭টাকা বেড়েছে জ্বালানি তেলের দাম। তেল বিক্রেতাদের লোকসান সামাল দিতে লিটারপিছু দাম আরও ২৪ টাকা পর্যন্ত বাড়তে পারে। সেটা একধাক্কায় করলে সমালোচনার মুখে পড়বে কেন্দ্র। ফলে ধাপে ধাপে দামবৃদ্ধির সম্ভাবনা প্রবল। শেষ পর্যন্ত এই হিসাবে যদি পেট্রল-ডিজেলের দাম বাড়ে, তাহলে অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের তেলের দামবৃদ্ধিও একই সারিতে চলে আসবে। অন্তত ৩৩ শতাংশ বৃদ্ধি হতে পারে জ্বালানি তেলের দামে।
পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে আমজনতার ভোগান্তিও বাড়ছে প্রবলভাবে। দৈনন্দিন খাবার অর্থাৎ মাছ, দুধ, সবজি, ফল, চাল, ডালের দাম বাড়ার সম্ভাবনা প্রবল। একইসঙ্গে যানবাহন চালানোর খরচ বেড়েছে। আমজনতার ভোগান্তি নিয়ে চিন্তায় কেন্দ্র। অন্যদিকে দাম না বাড়ানোয় তেল বিক্রতা সংস্থাগুলিও লোকসানের শিকার। কোন পক্ষের স্বার্থ সুরক্ষিত রাখা দরকার? উত্তর খুঁজতে উভয় সংকটে মোদি সরকার।
Published By: Kasturi KunduPosted: 05:41 PM May 25, 2026Updated: 09:44 PM May 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
