Advertisement
শুভেন্দুর গড়ে কুণাল ঘোষের নতুন ঠিকানা, নিয়ম মেনে সারলেন গৃহপ্রবেশও
দায়িত্ব পেয়েই সক্রিয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
মঙ্গলবার নতুন বাড়িতে প্রবেশ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের হলদিয়ার বাড়িতে হয়ে গেল গৃহপ্রবেশের পুজো।
শুভেন্দুর গড়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের মুখপাত্রকে। হলদিয়ায় জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন তিনি।
নিজের গড়েই শুভেন্দু অধিকারীকে নাকানিচোবানি খাওয়াতে দলের পুরনো সৈনিকের উপর আস্থা রেখেছেন নেত্রী। মাস পয়লায় কুণাল ঘোষের হাতে দলের নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত প্রাক্তন সাংসদ। কিন্তু কলকাতা ছেড়ে তাঁকে সেই অর্থে বেরতে হয়নি। ভিন রাজ্যে প্রচার সেরেছেন ঠিকই, কিন্তু সেখানে তাঁকে ঘাঁটি গাড়তে দেখা যায়নি। এবার চিত্রটা একটু অন্যরকম।
দায়িত্ব পেয়ে আর দেরি করেননি দলের অন্যতম সেনাপতি। হলদিয়ায় নতুন বাড়ি নিয়ে ফেলেছেন তিনি। সেই বাড়িতেই এদিন গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন হল।
এদিনের গৃহপ্রবেশে উপস্থিত ছিলেন নেতা-মন্ত্রীরা। ছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রও। পাশাপাশি দলের সম্পদ কর্মীরাও দেখা করেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার সঙ্গে।
Published By: Paramita PaulPosted: 05:21 PM Nov 01, 2022Updated: 05:30 PM Nov 01, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
