Advertisement
যন্ত্রণা ভুলতে বিচ্ছেদের পরপরই নতুন সম্পর্কে জড়িয়েছেন? অন্যের সর্বনাশের কারণ হবেন না!
মনে রাখবেন বিচ্ছেদ যতই বেদনাদায়ক হোক না কেন, এটা আপনাকে নিজেকে চেনার স আপনাকে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ দেয়।
বিচ্ছেদ মেনে নেওয়া কী সহজ? নাহ, একেবারেই নয়। কিন্তু তাও মেনে নিতে হয়। একজন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যজন তা মেনে নিতে বাধ্য হন। আর তারপর থেকেই শুরু হয় নিজের সঙ্গে লড়াই। মানিয়ে নেওয়ার, ভুলে যাওয়ার প্রবল চেষ্টা। কিন্তু ভুলব ভাবলেই তো আর ভোলা যায় না, বরং আরও বেশি করে চোখের সামনে ঘুরে ফিরে আসে প্রাক্তনের স্মৃতি।
প্রাক্তনকে ভুলতে কেউ ডুবে যান বইয়ে, কাজে। কেউ আবার খুঁজে নেন নতুন সঙ্গী। ভাবেন, হয়তো নতুন করে প্রেম এলে প্রাক্তনকে ভুলে যাওয়া সহজ হবে। কিন্তু জানেন কি, এই রিবাউন্ড সম্পর্কের ধারণা শুধু ভুল নয়, এটা নিজের ও উলটোদিকের মানুষটার সঙ্গে করা অন্যায়।
রিবাউন্ড সম্পর্ক আপনাকে কষ্ট দেবে, সেইসঙ্গে উলটোদিকের মানুষের জীবনও ওলটপালট করে দিতে পারে। প্রাক্তনকে ভুলতে কারও সঙ্গে সম্পর্কে জড়ানো মানে তিনি এখনও আপনার মনে জায়গা দখল করে আছেন। আর প্রাক্তনের প্রতি অনুভূতি বেঁচে থাকলে নতুন মানুষটিকে তাঁর প্রাপ্যটা দেওয়া অসম্ভব। এটা রিবাউন্ড সঙ্গীর প্রতি অন্যায়। কারণ, আপনি নিজের স্বার্থে ব্যবহার করছেন তাঁদের।
বিচ্ছেদের পর তাড়াহুড়ো করে সম্পর্কে জড়াবেন না। তাহলে পুরোনো ভুলের পুনরাবৃত্তি হবেই। মনে রাখবেন বিচ্ছেদ যতই বেদনাদায়ক হোক না কেন, এটা আপনাকে নিজেকে চেনার স আপনাকে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ দেয়। সাথে সাথেই নতুন কিছুতে জড়িয়ে পড়লে সেই সুযোগটি হাতছাড়া হয়ে যায়। জীবন (বা ভালোবাসা) থেকে আপনি আসলে কী চান, তা বুঝে ওঠার জন্য নিজের
বিচ্ছেদের ব্যথা সামাল দিতে অন্যের উপর ভরসা করা খুব ভুল। কারণ, এতে আপনার ভালো থাকা, খারাপ থাকা তাঁর আচরণের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যা কখনও কাম্য নয়। নিজেকে ভালো রাখার অস্ত্র রাখা উচিত নিজের হাতেই।
বিচ্ছেদের পর প্রথম যেটা করা উচিত, তা হল নিজেকে সময় দেওয়া। মনকে বোঝার চেষ্টা করুন। কষ্ট পেলে তা স্বীকার করে নিন। আয়নার সামনে দাঁড়িয়ে কোনও কিছু গোপন করার চেষ্টা করবেন না। বন্ধুদের সঙ্গে দেখা করুন। আড্ডা দিন। পরিবারের সঙ্গে সময় কাটান।
বিচ্ছেদের যন্ত্রণা লাঘব করতে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। কিন্তু কোনওভাবেই অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না। আগে মনকে শান্ত করুন, সুস্থ করেন। তারপর সময় নিয়ে নতুন করে শুরু করুন।
মনে রাখবেন, নিজেকে ভালো রাখতে অন্যের সঙ্গে অন্যায় করা কখনই কাম্য নয়। নিজের যন্ত্রণা নিজেকে সামাল দেওয়ার দায়িত্ব আপনার। তার জন্য ভুলেও অন্যের সর্বনাশ করবেন না।
বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউতও মহাদেবের অন্যতম বড় ভক্ত। উজ্জয়িনীর মহাকাল দর্শন থেকে শুরু করে আন্তর্জাতিক যোগ দিবসে শিবকে 'প্রথম যোগী' হিসেবে উল্লেখ করেন। বিভিন্ন সময়ে তাঁকে দেশের নানান শিব মন্দিরে ভগবানের দর্শনের ছবি শেয়ার করেন। এছাড়াও মহাদেবের আরাধনা করেন ইয়ামি গৌতম, অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে।
আসলে ম্যাচ গড়াপেটা বন্ধ করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। বাইরের ব্যক্তিদের ফাঁদ থেকে ক্রিকেটারদের আটকাতে দুর্নীতিদমন শাখার কর্মকর্তারা সক্রিয় থাকেন। আইসিসি'রও কড়া নির্দেশ আছে এই নিয়ে। সেই নিষেধ উপেক্ষা করলেন শাহিদ-সিকান্দাররা। যা শাস্তিযোগ্য অপরাধ। কারণ তাহলে তাঁদের উপরও গড়াপেটার অভিযোগ উঠতে পারে।
Published By: Tiyasha SarkarPosted: 04:47 PM Mar 30, 2026Updated: 08:41 PM Mar 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
