Advertisement
মুম্বইয়ে মালাইকা-সোনমদের নিয়ে উদ্দাম পার্টি নিকের, মার্কিন মুলুকে প্রিয়াঙ্কার চোখে জল কেন?
মুম্বইয়ে বলিসুন্দরীদের মধ্যমণি নিক জোনাস! দেখুন সেই পার্টির সব মুহূর্ত।
শুক্রবার রাতে ভারতে এসেছেন নিক জোনাস (Nick Jonas)। সঙ্গে দুই ভাই- কেলভিন জোনাস এবং জোয়ি জোনাস। তবে প্রিয়াঙ্কা চোপড়া আসেননি স্বামীর সঙ্গে।
শনিবার রাতে মুম্বই কাঁপিয়ে দিলেন নিক জোনাস। লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে দর্শক-শ্রোতাদের সে কী উচ্ছ্বাস।
সেই কনসার্ট দেখতে গিয়েছিলেন খোদ তাপসী পান্নু। বলিউড নায়িকাকে উদ্দাম নাচও করতে দেখা গেল জোনাস ভাইদের গানের তালে। ছবি পোস্ট করে বলছেন “জামাইবাবু মঞ্চে।”
প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘পরদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখল না বলিউড। এইপ্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন ‘জোনাস ব্রাদার্স’।
লোলাপালুজাতে কনসার্টের পর নতাশা পুনাওয়ালার বাড়িতে ভাইদের নিয়ে জমিয়ে পার্টিও করলেন নিক জোনাস। সেই রাতপার্টিতে হাজির ছিলেন বলিপাড়ার অনেক তারকাই।
Published By: Sandipta BhanjaPosted: 04:41 PM Jan 28, 2024Updated: 04:41 PM Jan 28, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
