Advertisement
সাবেকি সাজে ইদের চাঁদ দেখলেন নুসরত, 'যশ কোথায়?' প্রশ্ন নেটিজেনদের
ভক্তদের বিশেষ বার্তা নুসরতের।
দেশজুড়ে খুশির ইদের আবহ। আমজনতা থেকে সেলেব, সকলেই ইদের আনন্দে মেতে উঠেছেন। টলিউড অভিনেত্রী নুসরত জাহানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। প্রতিবার নিয়ম করে পরিবারের সঙ্গে ইদ উদযাপন করেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। রাতের আকাশে চাঁদ দেখা দিতেই ইদ উদযাপনে মেতেছেন নুসরত।
নুসরত তাঁর ইনস্টাগ্রামে ইদের সাজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ধূসর রঙের সাবেকি পোশাকে দেখা গিয়েছে তাঁকে। মাথায় টায়রা, কানে ধুমকো। ধূসর রঙের সালোয়ারে নজর কাড়লেন নুসরত।
Published By: Akash MisraPosted: 11:35 AM Apr 11, 2024Updated: 11:35 AM Apr 11, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
