Advertisement
এই পুরুষের আগুন চোখেই সর্বনাশ! জানেন সোশাল মিডিয়া কাঁপানো কে এই অভিনেতা?
মহিলা মহলে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেতা।
রাজনীতির খবরের বাইরে সোশাল মিডিয়া এখন আক্রান্ত একজনের ম্যাজিকেই। তাঁর ছবি নিয়ে মহিলা মহলে এখন তুমুল গুঞ্জন।
কলেজ পড়ুয়ারা তো ক্লাসের মাঝেই মোবাইল হাতে ধরে চোখ রাখছেন ওই আগুন দুই চোখে। আর তার পরেই সর্বনাশ!
কথা হচ্ছে পাকিস্তানের অভিনেতা ওয়াহাজ আলির। এই মুহূর্তে ওয়াহাজের শরীরী গঠন, শিকারী চাউনিতেই প্রেমের ঝড় ফেসবুক থেকে ইনস্টাগ্রামে।
১৯৮৮ সালে লাহোরের এক পাঞ্জাবি মুসলিম পরিবারে জন্ম হয় ওয়াহাজের। বাবা ছিলেন সরকারি কর্মচারী। তবে ছোটবেলা থেকেই সিনেমা, নাটক, অভিনয়ের দিকে আকর্ষণ তাঁর। বড় হয়ে ন্যাশনাল কলেজ অফ আর্টসেও ভর্তি হন ওয়াহাজ।
Published By: Akash MisraPosted: 05:06 PM Mar 30, 2024Updated: 05:09 PM Mar 30, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
