Advertisement
মালদ্বীপে পলক, এই রূপেই মন কেড়েছেন সইফপুত্র ইব্রাহিমের?
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর মেয়ে পলক।
বি-টাউনে এখন সইফপুত্র ইব্রাহিম আলি খান ও শ্বেতা তিওয়ারির কন্যা 'মালদ্বীপ ভ্যাকেশন' নিয়ে চর্চা তুঙ্গে। সমুদ্রের ছুটি কাটানোর ছবি দুজনেই পোস্ট করেছেন। তবে পলকের মাখন শরীরে যেন দুষ্টুমির প্রশ্রয়।
গ্ল্যামার দুনিয়া পলকের ছোটবেলা থেকেই চেনা। কারণ তাঁর মা হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। পলকের বাবা রাজা চৌধুরীও ভোজপুরী সিনেমার পরিচিত মুখ।
২০২১ সালে মুক্তি পাওয়া 'রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার'-এর মাধ্যমে পলকের অভিনয় সফর শুরু হয়। সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাতেও দেখা যায় তাঁকে।
Published By: Suparna MajumderPosted: 08:27 PM Nov 18, 2024Updated: 08:27 PM Nov 18, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
