Advertisement
'মিষ্টি' পল্লবীর অভিনয় ছুঁয়েছিল দর্শকদের মন, সম্পর্কের টানাপোড়েনেই কি আকস্মিক মৃ্ত্যু?
ছবিতে দেখুন পল্লবীর জীবনের কয়েক ঝলক।
হাওড়ার সরল-মিষ্টি মেয়ে পল্লবী দে কেরিয়ার শুরু করেছিলেন কলকাতায় বিজ্ঞাপন সংস্থার কর্মী হিসেবে। ছবি সৌজন্য - ফেসবুক।
'আমি সিরাজের বেগম' - ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ধারাবাহিকে 'লুৎফা' চরিত্রে পল্লবীর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল। ছবি সৌজন্য - ফেসবুক।
এই ধারাবাহিকেই সাধারণ মেয়ে থেকে বেগম লুৎফা হয়ে ওঠার নেপথ্যে পল্লবীর পরিশ্রম প্রশংসা পেয়েছিল। তাঁর বিপরীতে অভিনয় করেন শন বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্য - ফেসবুক।
'বেগম লুৎফা' থেকে লড়াকু মেয়ে 'শালিখ'। পরবর্তী ধারাবাহিক 'কুঞ্জছায়া'য় পল্লবীর লুক ছিল একেবারে পাশের বাড়ির মেয়ের মতো। এই ধারাবাহিকও বেশ প্রশংসিত। ছবি সৌজন্য - ফেসবুক।
সহ অভিনেত্রী শ্রীতমার সঙ্গে শুটিংয়ের বাইরে সময় কাটাতেন পল্লবী। এছাড়া আরও অনেকের সঙ্গেই ভাল বন্ধুত্ব ছিল তাঁর। সোশ্যাল মিডিয়া ফলো করলেই তা জানা যায়। ছবি সৌজন্য - ফেসবুক।
প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পল্লবী দে'র। দু'জন একসঙ্গে থাকতেন গড়ফার ফ্ল্যাটে। ছবি সৌজন্য - ফেসবুক।
দু'জনে একসঙ্গে তাজপুর সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন পল্লবী-সাগ্নিক। খুব আনন্দেই ছুটি কাটিয়েছিলেন। ছবি সৌজন্য - ফেসবুক।
Published By: Sucheta SenguptaPosted: 04:26 PM May 15, 2022Updated: 05:49 PM May 15, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
