Advertisement
ভাইফোঁটায় মেতে রাজনীতিকরাও, শ্রমজীবী ক্যান্টিনে ফোঁটা নিলেন বিমান বসু, দেখুন তৃণমূল-বিজেপি নেতাদের ছবি
বোন অগ্নিশার হাতে ফোঁটা নিলেন অভিষেক, সোনাগাছির ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির মদন মিত্র।
রাজনীতি ভুলে বিজেপির দলীয় কার্যালয়ে ভাইফোঁটার আয়োজন। সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ দলের একাধিক নেত্রী হাজির ছিলেন কার্যালয়ে।
দুর্বার সংগঠনের আয়োজনে ভাইফোঁটায় মাতলেন সোনাগাছির যৌনকর্মীরা। তাঁদের কাছে ফোঁটা নিতে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র। ২০ জনকে ১০০০ টাকা, ১টি করে শাড়ি উপহার দিয়েছেন তিনি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
এদিন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে যান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। স্থানীয় বাসিন্দাদের কচিকাঁচাদের হাতে নিলেন ফোঁটা।
Published By: Paramita PaulPosted: 01:49 PM Oct 27, 2022Updated: 08:15 PM Oct 27, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
