Advertisement
'এই শরীর জানে গোপন অনেক কিছু!' বার বার লুক বদলে কপাল ফেরাতে মরিয়া রণবীর
প্রকাশ্যে এল মেয়ে 'রাহা'র নামে ট্যাটুও।
কপালে কিছুতেই হিট জুটছিল না রণবীর কাপুরের। একের পর এক ছবি ডাহা ফ্লপ। হঠাৎই রণবীর নিলেন লুক চেঞ্জের প্ল্যান। জিমে কসরত থেকে নতুন হেয়ার কাট। লুক বদলেই কপাল বদলে ফেলতে মরিয়া রণবীর কাপুর।
তবে কপাল ঘুরল ব্রহ্মাস্ত্রে! অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি থেকেই ভাগ্যোদয়। ফিল্ম সমালোচকরা বলছেন, এই ছবি থেকেই সুঠাম শরীর ও নতুন হেয়ার কাট নিতে শুরু করেন রণবীর।
এর পর রণবীরের কেরিয়ারে বড়সড় টুইস্ট। লুকে চমক দিয়ে মুক্তি পেল 'অ্যানিম্যাল'। তার আগে অবশ্য মেদ ঝরিয়ে বেতের মতো শরীরে ধরা দিয়েছিলেন রণবীর। ছবির নাম 'তু ঝুটি ম্য়ায় মাক্কার'।
Published By: Akash MisraPosted: 04:18 PM Jun 08, 2024Updated: 04:20 PM Jun 08, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
