Advertisement
ফুটবল থিমে সাজল তৈমুরের জন্মদিনের পার্টি, পতৌদি প্যালেসে বাগান বিলাস সইফ-করিনার
দেখুন তৈমুর আলি খানের জন্মদিনের ফটো অ্যালবাম।
বড় ছেলে তৈমুর আলি খানের জন্মদিন উপলক্ষেই আসলে পতৌদি প্যালেসে একান্তে ছুটি কাটাতে গিয়েছেন সইফ-করিনা। সেলিব্রশনের আগের ছবিও শেয়ার করেছিলেন বেবো।
সাত বছরে পা দিল তৈমুর। আর তার জন্মদিন উদযাপনেই পতৌদি প্যালেসে ছেলে কিয়ানকে নিয়ে হাজির মাসি করিশ্মা কাপুর।
যেহেতু তৈমুর লিওনেল মেসির ভক্ত, তাই পতৌদি প্যালেসের বাগানে ফুটবল থিমেই সেজে উঠেছে সইফ-করিনার বড় সন্তানের বার্থডে পার্টি। সেখানে রঙিন মেজাজে ধরা দিলেন সইফ-করিনার পাশাপাশি করিশ্মাও। মাসির কোলে দেখা গেল খুদে তৈমুরকে।
পার্টি থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে করিশ্মা লিখেছেন- শুভ জন্মদিন টিম টিম। বার্থডে কেকও ফুটবল থিমের। বার্সেলোনার জার্সির রঙের। একটা ট্রফিও রয়েছে তাতে।
সম্প্রতি করিনা কাপুরের ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতেও দেখা গিয়েছে পতৌদি প্যালেসে তাঁদের দাওয়াতের ফিরিস্তি।
Published By: Sandipta BhanjaPosted: 04:05 PM Dec 21, 2023Updated: 04:05 PM Dec 21, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
