Advertisement
গায়ে হলুদের অনুষ্ঠানে প্রেমের জোয়ারে ভাসলেন ক্যাটরিনা-ভিকি, দেখুন অ্যালবাম
মেহেন্দি অনুষ্ঠানের ছবিও প্রকাশ্যে এসেছে।
রাজকীয় মেজাজেই বিয়ে সারেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এতদিনে প্রকাশ করলেন গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠানের ছবি।
কড়া নিরাপত্তার মাঝে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যটরিনা। সেখানেই হয় গায়ে হলুদ।
ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানের ছবি তোলা ছিল নিষিদ্ধ। তবে বিয়ের পর দুই তারকাই একের পর এক ব্যক্তিগত ছবি পোস্ট করে চলেছেন একই ক্যাপশন দিয়ে। গায়ে হলুদের এই ছবিগুলি আপলোড করে লিখেছেন, "শান্তি, সবুর আর আনন্দ।"
"আজ মনে আরও একজনের ঠাঁই হল... স্বাগত বউদি"- সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা ও ভিকির বিয়ের ছবি শেয়ার করে একথাই লেখেন সানি কৌশল। গায়ে হলুদ অনুষ্ঠানে আনন্দে আত্মহারা ছিলেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 02:38 PM Dec 11, 2021Updated: 03:54 PM Dec 11, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
