Advertisement
যৌনাঙ্গে লাভ সাইন! ভ্যালেন্টাইনস ডে-র আগে তুলকালাম কাণ্ড পপ তারকার
৩২টি গ্র্যামি জিতে রেকর্ড গড়েছেন এই তারকা।
ভ্যালেন্টাইনস ডে-র আগেই তুলকালাম কাণ্ড ঘটালেন জনপ্রিয় মার্কিন পপ তারকা বিয়ন্সে। যৌনাঙ্গ ঢাকলেন লাভ সাইন অর্থাৎ প্রেমের চিহ্ন দিয়ে। সেই অবস্থাতেই ক্যামেরার সামনে দিলেন পোজ। শেয়ার করলেন ছবি।
বরাবরই বিন্দাস মেজাজের বিয়ন্সে। মঞ্চেও বেশ খোলামেলা পোশাকেই তাঁকে দেখা যায়। সারা বিশ্বে বিয়ন্সের গানের ফ্যান রয়েছে। ৩২টি গ্র্যামি জিতে রেকর্ড গড়েছেন তিনি।
ছোটবেলা থেকেই গানের প্রতি প্রেম বিয়ন্সের। তাঁর অনুপ্রেরণা মাইকেল জ্যাকসন। এক সাক্ষাৎকারে পপ-তারকা বলেছিলেন, "মাইকেল জ্যাকসন না থাকলে আমি কোনওদিন পারফর্ম করতে পারতাম না।"
২০০৮ সালে মার্কিন র্যাপার জে-জিকে বিয়ে করেন বিয়ন্সে। এই বিয়ে টেকাতে পপ তারকাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কারণ, পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তাঁর স্বামী।
Published By: Suparna MajumderPosted: 06:08 PM Feb 12, 2024Updated: 08:22 PM Feb 12, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
