shono
Advertisement
Sreemoyee Chattoraj

'এভাবেই ফাঁসিয়েছিলাম', কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী

সত্যিটা নিজেই জানালেন শ্রীময়ী।
Published By: Kasturi KunduPosted: 06:57 PM Aug 15, 2026Updated: 07:11 PM Aug 15, 2026

২৫ জুলাই, শনিবার ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ। সন্তানের জন্মের পর সুখবর ভাগ করেছেন সেলেব দম্পতি। মা হওয়ার পর শহরের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। সরু ফিতের ব্লাউজের সঙ্গে উজ্জ্বল লাল শাড়িতে গ্ল্যামারাস, কাঞ্চনপত্নী। সত্যিই দেখে বোঝার উপায় নেই, দিন কয়েক আগে দ্বিতীয়বার মা হয়েছেন। দুই খুদেকে সামলাচ্ছেন, রাত জাগছেন, তবুও শরীরে ক্লান্তির ছাপ নেই বললেই চলে। শ্রীময়ীর ঝলমলে উপস্থিতি সকলের নজর কেড়েছে। তবে সকলকে চমকে দিয়ে এদিন প্রকাশ্যে বোমা ফাটিয়েছেন কাঞ্চনপত্নী।

Advertisement

কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছেন, সংবাদমাধ্যমের সামনে ফাঁস করে দিলেন শ্রীময়ী।কীভাবে কাঞ্চন শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন? একসময় এই প্রশ্নই ছিল চর্চিত বিষয়। এতদিন পর সেই উত্তরই দিলেন কাঞ্চনপত্নী। তাঁর উজ্জ্বল উপস্থিতির তারিফ করতেই বললেন, "দুই সন্তানের মা হওয়ার পরও আমি এত ঝলমলে। এই রূপেই তো আমি কাঞ্চনকে ফাঁসিয়েছিলাম।" স্ত্রীর কথায় মথা নেড়ে সম্মতিও জানিয়েছেন কাঞ্চন।

এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল দম্পতির সেই মজার মুহূর্ত। শ্রীময়ী-কাঞ্চন জীবনের প্রতিটি মুহূর্ত যে উপভোগ করেন, তা সমাজমাধ্যমের পোস্টেই স্পষ্ট। দ্বিতীয় অন্তঃসত্ত্বার সময় ব্রালেট পরিহিতা শ্রীময়ীর বেবি বাম্প আগলে কাঞ্চনের চুমু, যা পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা। জুটেছে ব্যক্তিগত আক্রমণও। সমালোচকদের আবার জবাবও দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁরা বলছেন, 'কেন বিচার করতে বসেছেন? মা-বাবা হতে ভাগ্য লাগে…দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।'

কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে সম্পর্কের গুঞ্জন সেই চব্বিশ সাল থেকে। সেই বছর ১৪ ফেব্রুয়ারি একেবারে ঘনিষ্ঠ বৃত্তে আইনি বিয়ে সারেন দু’জনে। ২ মার্চ সাতপাক ঘুরে অগ্নিসাক্ষী করে সামাজিক বিয়ে সারেন শ্রীময়ী-কাঞ্চন। ন'মাসের মধ্যেই মল্লিক পরিবারে ঘটে ছোট্ট লক্ষ্মীসোনা কৃষভির আগমন। আর এখন তো ভাই-বোনের যুগলবন্দি মুহূর্ত চেটেপুটে উপভোগ করেছেন শ্রীময়ী-কাঞ্চন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement