Advertisement
বিশ্বকাপের টানে কাতারে টলি-বলি তারকারা, ফাইনালে 'পাঠান'-এর প্রচার সারবেন শাহরুখ!
ফুটবল প্রেমে মাতোয়ারা প্রায় গোটা বিনোদুনিয়া।
ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা তারকারাও। এমন সুযোগ নাকি হাতছাড়া করতে চান না শাহরুখ খান। শোনা গিয়েছে, ফাইনাল ম্যাচের প্রি-ম্যাচ কভারেজে নিজের কামব্যাক ছবি 'পাঠান'-এর প্রচার করবেন তিনি।
মঙ্গলবার প্রথম সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। মেসিদের জয়ের সাক্ষী ছিলেন করিশ্মা কাপুর।
সঞ্জয় কাপুরের ছেলে জাহান ও মেয়ে শানায়ার সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন অনন্যা পাণ্ডেও। তবে মেসি নয় ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যামকে দেখে বেশি উচ্ছ্বসিত ছিলেন তিনি।
শুধু বলিউড তারকারাই নয়, ফুটবলের টানে কাতারে পৌঁছে গিয়েছিলেন টলিউডের সংগীত পরিচালক জয় সরকারও। লুসেইল স্টেডিয়ামের সেমিফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন তিনিও।
স্টেডিয়ামে জয় সরকারের পিছনেই বসেছিলেন বাংলার 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়। মেসিদের জয়ে তিনিও উচ্ছ্বসিত।
Published By: Suparna MajumderPosted: 02:37 PM Dec 14, 2022Updated: 02:37 PM Dec 14, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
