Advertisement
বিশ্বভ্রমণ করলেও কখনও যাননি কাশ্মীর, ভূস্বর্গে লুকিয়ে শাহরুখের জীবনের কোন গোপন কষ্ট?
বিশ্ব ভ্রমণ করে ফেললেও ভূস্বর্গ কাশ্মীর ঘোরার ইচ্ছের সঙ্গে কেন আপস করেছেন কিং খান?
ছুটি কাটাতে উড়ে যান বিদেশে। দেশ-বিদেশের নানাপ্রান্তে শুটিং করেন। কিন্তু, ভ্রমণ তালিকায় ব্রাত্য ভূস্বর্গ কাশ্মীর। শাহরুখের জীবনের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে এক হৃদয়বিদারক কারণ। যা শুনলে শাহরুখ ভক্তদের নিঃসন্দেহে মন খারাপ হবে। অমিতাভ বচ্চন সঞ্চালিত 'কেবিসি'র একটি সিজনে জীবনের সেই কষ্ট সকলের সঙ্গে ভাগ করেছেন। যা এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ফের ভাইরাল।
কাশ্মীরের সঙ্গে শাহরুখের জীবনের কোন কষ্ট জড়িয়ে? এই জায়গায় নাম শুনলেই মন ভারাক্রান্ত হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে প্রয়াত বাবার মুখটা। কারণ বাবার সঙ্গেই কাশ্মীর ভ্রমণ না করার এক বিশেষ সংযোগ রয়েছে। সেই মর্মান্তিক ঘটনার কথাই বিগ বির সঙ্গে শেয়ার করেছিলেন কিং খান। 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে কষ্টের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কিং খান।
শাহরুখ জানান, তাঁর ঠাকুমা ছিলেন কাশ্মীরি। ভূস্বর্গের প্রতি একটা আলাদা টান অনুভব করতেন। তাই ইস্তাম্বু, ইতালি, রোম সব জায়গা ঘুরে দেখতে বলেছিলেন। কিন্তু, কাশ্মীরটা একা যেতে বারণ করেছিলেন। একসঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু, সেই ইচ্ছেটা পূরণ করতে পারেননি শাহরুখ। তাই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরলেও কাশ্মীর যাওয়ার কথা কখনও ভাবেননি।
শাহরুখ তখন কিশোর। অল্প বয়সেই পিতৃহারা হন। তাই বাবার ইচ্ছেপূরণ করা সম্ভব হয়নি। সময় যত এগিয়েছে বহুবার কাশ্মীর যাওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু, বারবার সেই সুযোগ প্রত্যাখ্যান করেছেন। যখনই কাশ্মীরের কথা শুনেছেন বাবার কথাগুলো তাঁকে গভীরভাবে আঘাত করেছে। কিন্তু, পেশাদার অভিনেতা হিসেবে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়েছিল শাহরুখকে।
Published By: Kasturi KunduPosted: 05:21 PM Sep 01, 2026Updated: 05:45 PM Sep 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
