Advertisement
উফ শ্রাবন্তী! আধখোলা শার্টের উসকানিতে চৈত্রের পারদ চড়ালেন টলি সুন্দরী
'নিজের মতো করে সুন্দর হও', ক্যাপশনে এই বার্তা দিয়েই একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
একে চৈত্র মাস। তায় আবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আগুনে রূপ। আধখোলা শার্টের উসকানিতে চৈত্রের পারদ চড়ালেন টলিপাড়ার সুন্দরী।
'নিজের মতো করে সুন্দর হও', ক্যাপশনে এই বার্তা দিয়েই ছবিটি শেয়ার করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ফটোগ্রাফার তথাগত ঘোষ।
জীবনে অনেক ঝড়-ঝাপটা পেরিয়েছেন শ্রাবন্তী। সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। এত কিছুর পরও নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। তাঁর সেই আত্মবিশ্বাসই যেন ছবিতে ফুটে উঠেছে।
শিশুশিল্পী হিসেবে টলিউডে কেরিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী। নিজের অভিনয়ের জোরেই গ্ল্যামার জগতে প্রতিষ্ঠা পেয়েছেন।
Published By: Suparna MajumderPosted: 03:41 PM Apr 08, 2024Updated: 03:41 PM Apr 08, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
