Advertisement
হিমাচলে কঙ্গনার নতুন বাড়ি, রাজকীয় অন্দরসজ্জা মাত দেবে পাঁচতারা হোটেলকেও!
মুম্বই ছেড়ে আপাতত এই বাড়িতেই রয়েছেন কঙ্গনা।
তিনি বলিউডের কুইন। মুখ খুললে অবশ্য বিতর্কের মুখেই পড়েন। তবে এমনিতে কঙ্গনা চান নিজের মতো থাকতে। মন ভাল রাখতে। আর তাই তো মুম্বইয়ের পাশাপাশি হিমাচলেও কঙ্গনা তৈরি করে ফেলেছেন ভালবাসার বাড়ি। ছবি- ইনস্টাগ্রাম
পাহাড়ের কোলে কঙ্গনার এই বিলাসবহুল বাড়ি একেবারে রাজকীয়। প্রত্যেকটি রুমেই ছোঁয়া রয়েছে ভারতীয় ঐতিহ্যর। ছবি- ইনস্টাগ্রাম
কঙ্গনার হিমাচলের বাড়িকে, বাড়ি বলা ভুল। বরং একে প্রাসাদই বলা যায়। এই বাড়িতে রয়েছে ৩ টি আলাদা বেডরুম। যার ইন্টেরিয়ারে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। ছবি- ইনস্টাগ্রাম
প্রত্যেকটি ঘরেই আলাদা আলাদা রং ব্যবহার করেছেন কঙ্গনা। কঙ্গনার কথায়, উজ্জ্বল রং মন ভাল রাখবে। আর মন ভাল থাকলেই সব ভাল থাকে। কঙ্গনা এমনটাই মনে করেন। ছবি- ইনস্টাগ্রাম
আরামের পাশাপাশি কঙ্গনার বাড়িতে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থাও। রয়েছে পুল টেবিল। রয়েছে সিনেমা দেখার বিশেষ ব্যবস্থাও। ছবি- ইনস্টাগ্রাম
Published By: Akash MisraPosted: 08:55 PM Jun 09, 2022Updated: 08:55 PM Jun 09, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
