Advertisement
ইয়ালিনীর প্রথম জন্মদিনে রাজ-শুভশ্রীর অন্দরমহলে..., দেখুন 'প্রিন্সেস ডায়েরি'
রং মিলামন্তি পোশাক, অন্দরসজ্জা, সুগৃহিণী শুভশ্রী শেয়ার করলেন রাজকন্যের প্রথম জন্মদিনের অ্যালবাম।
ইয়ালিনী চক্রবর্তীর একবছরের জন্মদিন বলে কথা! বাবা-মায়ের তরফে যে মহাআয়োজন হতে চলেছে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। মেয়ের পয়লা জন্মদিনে সেই আয়োজনের কলেবর কেমন? দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
রং মিলান্তি পোশাকে সেজেছিলেন রাজ-শুভশ্রী। দুই সন্তানের পোশাকও পিঙ্ক প্যাস্টেল শেডের। মা-বাবার কোলে বসে মিষ্টি হাসিতেই মন জয় খুদে ইয়ালিনীর। দাদা ইউভান বরাবরেও মতো 'স্মার্ট কিড'।
রবিবাসরীয় বিকেলে রাজকন্যের প্রথম জন্মদিনের অ্যালবাম দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইয়ালিনীর জন্মদিনের জন্য নিজে হাতে ছেলেমেয়ের নতুন জামা কিনে এনেছেন শুভশ্রী।
হাওড়ার ফুলবাজার থেকে নিজে বেছে ফুল কিনে এনেছেন বাড়ি সাজানোর জন্য এবং পুজোর জন্য। অন্দরমহলের সাজসজ্জা এবং তাঁদের সাজপোশাক দেখেই ঠাহর করা গেল যে, গোটা অনুষ্ঠানের 'ক্যাপ্টেন' ছিলেন শুভশ্রী।
Published By: Sandipta BhanjaPosted: 06:03 PM Dec 01, 2024Updated: 06:05 PM Dec 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
