Advertisement
স্বপ্নসুন্দরী অদ্রিজা, মুম্বই কাঁপানো বঙ্গললনার বোল্ড অবতার, দেখুন অ্যালবাম
হিন্দি সিরিয়ালে চুটিয়ে অভিনয়ের পাশাপাশি উষ্ণ অবতারে নেটপাড়ার চর্চায় অভিনেত্রী।
নরম মাখন শরীরে রোদের লুকোচুরি। অদ্রিজা রায়ের ছবিতে উষ্ণ নেটপাড়া। হিন্দি সিরিয়ালে আপাতত চুটিয়ে অভিনয় করছেন বাংলার এই মেয়ে।
সম্প্রতি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'য় অভিনয় শুরু করেছেন অদ্রিজা। আর তার জন্যে সকলের কাছে ভালোবাসা এবং আশীর্বাদ চেয়ে পোস্টও করেছেন অভিনেত্রী।
চলতি বছরেই শেষ হয়েছে 'ইমলি' সিরিয়াল। তার মধ্যেই নতুন সিরিয়াল এসে গিয়েছে অদ্রিজা রায়ের হাতে। জনপ্রিয় 'কুণ্ডলী ভাগ্য' সিরিয়ালে দেখা গিয়েছে বঙ্গকন্যাকে। এখানেই অবশ্য থেমে থাকেননি তিনি।
পর পর হিন্দি সিরিয়ালে অভিনয় করে অদ্রিজা রায় বর্তমানে হিন্দি টেলিদুনিয়ায় মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছেন। সোশাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা অগণিত। বঙ্গকন্যার বোল্ড অবতার দেখে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
Published By: Sandipta BhanjaPosted: 06:12 PM Dec 29, 2024Updated: 06:12 PM Dec 29, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
