Advertisement
রান্নাঘরে এই জিনিসগুলি রাখছেন? মুহূর্তের ভুলে হতে পারে বড় বিপদ
বাস্তুমতে রান্নাঘরের গুরুত্বও রয়েছে যথেষ্ট। বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘরেই অধিষ্ঠান করেন দেবী লক্ষ্মী।
বাইরে থেকে কেনা যত খাবারই খান না কেন। মায়ের হাতের রান্নার কোনও তুলনা নেই। সংসারের প্রত্যেকটি মানুষের রসনাতৃপ্তিতে মায়েরও দিনের শুরু থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় কেটে যায় সেখানেই। প্রতিটি বাড়িতে রান্নাঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুমতে রান্নাঘরের গুরুত্বও রয়েছে যথেষ্ট। বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘরেই অধিষ্ঠান করেন দেবী লক্ষ্মী। রান্নাঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। নইলে লক্ষ্মীদেবী অপ্রসন্ন হন। আর টান পড়ে ভাঁড়ারে।
রান্নাঘরে আবার সামান্য ভুলেও হতে পারে বড়সড় বিপদ। কারণ, সেখানে যেমন থাকে গ্যাস। তেমনই আবার থাকে বৈদ্যুতিন সামগ্রী। তা ফলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাই রান্নাঘরে কিছুটা সাবধান হওয়া উচিত। নইলে হতে পারে বড়সড় বিপদ। তাই জেনে নিন কী কী রান্নাঘরে রাখা উচিত। আর কোনটি নয়।
রান্নাঘরে থালা, বাসন মোছার তোয়ালে কিংবা হাত মোছার জন্য ন্যাপকিন থাকবে। এগুলি সাধারণত গ্যাসের আশেপাশে রাখেন বহু গৃহিণী। তবে তা যদি আগুনে ধরে যায়, তবে হতে পারে মহাবিপদ। তাই ভুলেও ন্যাপকিন কিংবা তোয়ালে হাতের কাছে রাখবেন না। তাতে বিপদ হতে পারে।
গ্যাসের পাশে রান্নার তেলের বোতল রাখবেন না। তাতে প্লাস্টিকের বোতল গরম হয়ে যেতে পারে। বোতল ফুটো হয়ে তেল পড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। আবার তেলের গুণগত মানেরও বদল হতে পারে। তাই গ্যাস থেকে বেশ কিছুটা দূরে রাখুন তেলের বোতল। নইলে হতে পারে চরম ক্ষতি।
পরিবেশ দূষণ এড়াতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার ক্রমশ কমছে। পরিবর্তে বাজার দখল করছে কাগজের ব্যাগ। তা আগুনে জ্বলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভুলেও রান্নার গ্যাসের পাশে কাগজের ব্যাগ রাখবেন না। এক মুহূর্তের ভুলে হতে পারে মহাবিপদ।
দেশলাই বাক্স, লাইটার দাহ্য পদার্থ। তাই তা থেকে আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি। গ্যাসের পাশে রাখা দেশলাই গরম হয়ে গেলে জ্বলে যেতে পারে। তাই সতর্কতা বজায় রাখতে দেশলাই, লাইটার গ্যাস থেকে দূরে সরিয়ে নাও। নইলে বিপদের সম্ভাবনা রয়েছে।
Published By: Sayani SenPosted: 07:50 PM Jul 05, 2026Updated: 07:50 PM Jul 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
