Advertisement
গায়ে হলুদ থেকে গুরুদ্বারে পাঞ্জাবি মতে বিয়ে, দেখুন অভিনেত্রী সায়নী দত্তর বিয়ের ছবি
বাংলার ‘ন হন্যতে’ নায়িকা এখন ‘চণ্ডীগড় দি ভাবি’!
শুক্রবার ফোর্ট উইলিয়মের গুরুদ্বারে পাঞ্জাবি মতে সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার অভিনেত্রী সায়নী দত্ত।
পাত্র পাঞ্জাবী। নাম গুরবিন্দরজিৎ সমরা। লন্ডনে প্রতিষ্ঠিত। বাংলার ‘ন হন্যতে’ নায়িকা এখন ‘চণ্ডীগড় দি ভাবি’।
বিয়ের দিন ডিজাইনার অনিতা ডোঙরের লেহেঙ্গায় সাজলেন সায়নী দত্ত। বেনারসি না পরলেও লাল টুকটুকে লেহেঙ্গায় দেখা গেল কনে সায়নীকে।
উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। কাছের মানুষদের সাক্ষী রেখেই আনন্দ করজ অনুষ্ঠান সারলেন সায়নী-গুরবিন্দর।
বিয়ের আগে বাঙালি মতে আইবুড়ো ভাত, গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছে। সেখানে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে ছবির জন্য পোজ দিতে দেখা গেল বর কনে সায়নী-গুরবিন্দরজিৎকে।
Published By: Sandipta BhanjaPosted: 03:33 PM Dec 15, 2023Updated: 03:38 PM Dec 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
