Advertisement
করোনা কালে একই দিনে ইদ ও অক্ষয় তৃতীয়া, কী প্রার্থনা করলেন তারকারা? দেখুন অ্যালবাম
বিশেষ দিনের বিশেষ মুহূর্ত দেখে নিন একবার।
"সুস্থ কাটুক আগামী সময়, তাড়াতাড়ি সুস্থ হোক পৃথিবী", এই কামনা করেই ইদ ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
দেশের করোনা মোকাবিলায় পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনাচ্ছেন বিগ বি অমিতাভ বচ্চন। ব্লগে সেকথা জানানোর পাশাপাশি ইদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
ইদ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। উৎসবের আবহেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
২০১৯ সালে মুক্তি পাওয়া 'শেষ থেকে শুরু' ছবিতে জিৎ ও কোয়েল মল্লিকের সঙ্গে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। জিতের সঙ্গে এই ছবিটি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ভিডিও পোস্ট করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তার আগে পরিবারের সঙ্গে শেষ ইফতারের এই ছবিটি শেয়ার করেছিলেন তিনি।
কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানিয়েছেন দিয়া মির্জা। চাঁদের ছবি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 02:52 PM May 14, 2021Updated: 02:52 PM May 14, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
