shono
Advertisement

Breaking News

Gold mine

সোনার খনিতে ভয়ংকর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওই খনি থেকে সোনা উত্তোলন করা হত। যার জেরেই এই দুর্ঘটনা।
Published By: Amit Kumar DasPosted: 09:05 AM Aug 19, 2026Updated: 09:15 AM Aug 19, 2026

আফ্রিকার সোনার খনিতে ফের ধস। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিমাঞ্চলে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, আরও একাধিক শ্রমিক মাটি চাপা পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওই খনি থেকে সোনা উত্তোলন করা হত। যার জেরেই এই দুর্ঘটনা। কোনওমতে বেঁচে ফিরে আসা এক খনি শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ড বলেন, নানা মামবেরে অঞ্চলের আব্বা এলাকায় অবস্থিত খনিটি। অত্যন্ত সাধারণ প্রযুক্তির মাধ্যমে স্বল্প পরিসরে এখানে খননের কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাজ চলাকালীন হঠাৎ ধস নামে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। তবে যারা চাপা পড়ে রয়েছেন তাঁদের উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

মঙ্গলবার সকালে কাজ চলাকালীন হঠাৎ ধস নামে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। তবে যারা চাপা পড়ে রয়েছেন তাঁদের উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

ওই অঞ্চলের ডেপুটি মেয়র সুলেমান বি জানান, উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের তরফে দীর্ঘ চেষ্টার পর খনি থেকে ৩০টি দেহ উদ্ধার করা হয়। কয়েকজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা এখনও আটকে রয়েছেন তাঁদের উদ্ধারের জন্য যাবতীয় চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও উদ্ধারকারী দল। এদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মেয়র বি বলেন, 'পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, সাহায্যের হাত বাড়ান। যাতে চাপা পড়ে থাকা মানুষগুলিকে উদ্ধার করা সম্ভব হয়।'

ঘটনার এক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, মাটির নিচ থেকে কাদামাখা দেহ টেনে তোলা হচ্ছে। মৃতদের বেশিরভাগই তরুণ-তরুণী। আশপাশের মানুষজন চিৎকার করছেন। চরম বিশৃঙ্খল অবস্থা চারিদিকে। এই ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement