Advertisement
'দ্বিতীয় সন্তানের বাবা হওয়া রেফারির মতো', বলছেন জিৎ! সুখবরে শুভেচ্ছার বন্যা টলিপাড়ায়
জিৎকে শুভেচ্ছা মিমি-নুসরত, অঙ্কুশদের।
পুজোর আগেই টলিপাড়ায় একের পর এক সুখবর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর এবার অভিনেতা জিৎ (Actor Jeet) দিলেন দ্বিতীয় সন্তানের আসার বার্তা।
ফের বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ। স্ত্রী মোহনার বেবিবাম্পের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ঘোষণা টলিউড সুপারস্টারের।
এপ্রসঙ্গে জিতের মন্তব্য, "প্রথমবার সন্তান হওয়া প্যারেন্টিং করা। আর দ্বিতীয় সন্তান হওয়া মানেই আপনাকে রেফারি হয়ে যেতে হবে। খুশির দিনের অপেক্ষায়।"
স্ত্রী মোহনার সঙ্গে ম্যাটারনিটি শুটও করেছেন জিৎ। সেখানেই অভিনেতাকে দেখা গেল একেবারে ফ্যামিলি ম্যান হিসেবে। মেয়ে নবন্যাকেও দেখা গেল জিৎ-মোহনার ফটোশুটে। সকলেরই পরনে রং মিলান্তি পোশাক।
আর সেই সুখবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুভেচ্ছার জোয়ার। দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য জিৎকে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অঙ্কুশ, বিক্রম, সাহেব ভট্টাচার্য থেকে আরও অনেক তারকাই।
অনুরাগী মহলেও খুশির জোয়ার। ৪৪ বছর বয়সে দ্বিতীয় সন্তানের পিতা হচ্ছেন জিৎ। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষিকা মোহনা রতনানিকে বিয়ে করেন টলিউড সুপারস্টার।
Published By: Sandipta BhanjaPosted: 06:45 PM Sep 27, 2023Updated: 10:40 AM Sep 29, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
