Advertisement
না ফেরার দেশে 'মা', ঘরজুড়ে ঐন্দ্রিলাকে খুঁজে বেড়াচ্ছে অভিনেত্রীর দুই 'সন্তান' তোজো-বোজো
কলিং বেলের শব্দ পেলেই দরজায় ছুটছে দুই চারপেয়ে।
ঐন্দ্রিলার সর্বক্ষণের সঙ্গী ছিল বোজো আর তোজো। গত ২১ দিন ধরে মনমরা দুই চারপেয়ে। দিনভর সর্বত্র খুঁজে চলেছে মাকে। কলিং বেলের শব্দ শুনলেই ছুটে যাচ্ছে দরজায়। ছবি-ফেসবুক।
দুটি পাগ ছিল ঐন্দ্রিলার 'সন্তান'। ২০ দিন আগে অর্থাৎ ১ নভেম্বর অভিনেত্রী হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই খাওয়া দাওয়া ছেড়েছে দুজন। রীতিমতো জোর করে খাওয়াতে হচ্ছে তাদের। ছবি-ফেসবুক।
মুখে বলতে পারে না ঠিকই, তবে হাবভাবে ঐন্দ্রিলার এই দুই চারপেয়ে সন্তান বুঝিয়ে দিচ্ছে তারা মাকে মিস করছে। মায়ের জন্য মন কাঁদছে তাদের। ছবি-ফেসবুক।
রবিবার বিকেলে যখন শেষবারের জন্য ঐন্দ্রিলার নিথর দেহ আনা হয়েছিল কুঁদঘাটের বাড়িতে তখনও তোজো, বোজোকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। অভিনেত্রীর মা নিজে দুই চারপেয়েকে তুলে দিয়েছিলেন মেয়ের পাশে। নিজেদের মতো করে ঐন্দ্রিলাকে ডেকেছিল তারা। কিন্তু তোজো-বোজোর ডাকে সারা দেননি অভিনেত্রী। ছবি-ফেসবুক।
এখনও গোটা ঘর জুড়ে মাকে খুঁজে চলেছে বোজো-তোজো। কিন্তু বুঝতে পারছে না যে, আর কখনই তাদের কাছে এসে আদর করবে না মা। ছবি-ফেসবুক।
Published By: Tiyasha SarkarPosted: 09:09 PM Nov 21, 2022Updated: 09:09 PM Nov 21, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
