Advertisement
আর চেয়ারকার নয়, এবার স্লিপার ট্রেন হচ্ছে বন্দে ভারত, ছুটবে কোন রুটে?
বন্দেভারত স্লিপার ক্লাস ট্রেনের প্রোটোটাইপের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আর চেয়ারকার নয়। এবার স্লিপার হতে চলেছে বন্দেভারত। রবিবার বন্দেভারত স্লিপার ক্লাস ট্রেনের প্রোটোটাইপের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রাতের সফরের জন্য চলবে এই ট্রেন। মোটামুটি ৮০০ কিলোমিটার থেকে ১২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন।
হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই, হাওড়া-সেকেন্দ্রাবাদ, হাওড়া-বেঙ্গালুরুর মতো রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে পারে। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে এই ট্রেন চলবে না।
মন্ত্রী জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তদের ট্রেন হবে। রাজধানী এক্সপ্রেসের মানদণ্ড রেখে ভাড়া নির্ধারণ করা হবে।
Published By: Paramita PaulPosted: 05:22 PM Sep 01, 2024Updated: 05:23 PM Sep 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
