Advertisement
স্বাধীনতা দিবসে তিলোত্তমার গায়ে দেশপ্রেমের রং, তেরঙ্গায় সাজল ভিক্টোরিয়া-হাওড়া ব্রিজ
রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে ৭৭ তম স্বাধীনতা দিবস।
স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে কলকাতা। তিলোত্তমার গায়েও লাগল দেশপ্রেমের রং। জাতীয় পতাকার রং ফুটে উঠল হাওড়া ব্রিজে।
তেরঙ্গায় সাজল শহরের ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রতিবারই স্বাধীনতা দিবসে বদলে যায় ভিক্টোরিয়ার রং। এবারও তার ব্যতিক্রম হল না।
রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে ৭৭ তম স্বাধীনতা দিবস। ১৫ আগস্ট উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ। একই ছবি ধরা পড়ল কলকাতাতেও। শহরের সর্বোচ্চ বহুতল 'দ্য ৪২'-ও সেজেছে তেরঙ্গায়।
Published By: Sulaya SinghaPosted: 09:39 PM Aug 14, 2023Updated: 09:39 PM Aug 14, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
