Advertisement
চলতি আইপিএলে মাঠ কাঁপাচ্ছেন এই তরুণ তারকারা, চেনেন তাঁদের সঙ্গিনীদের?
বয়সে তরুণ হলেও, প্রেমের পিচে লম্বা ইনিংস খেলছেন তাঁরা।
তাঁরা ক্রিকেট মাঠের নতুন তারকা। কিন্তু তাঁদের জীবনে আলো নিয়ে আসে কারা? রইল তাঁদের পরিচয়? যেমন চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। গত বছর জুন মাসে তিনি বিয়ে করেন উৎকর্ষ পাওয়ারকে। তিনিও ক্রিকেটার। মহারাষ্ট্রের মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য উৎকর্ষ।
মাঠে যেমন যশস্বী জয়সওয়ালের জ্যাজবলের দাপট চলে, তেমনই বাইরে শোনা যায় তাঁর সম্পর্কের গুঞ্জন। বিদেশিনী ম্যাডি হ্যামিলটনের প্রেমেই কি 'পাগল' রাজস্থান রয়্যালসের যশস্বী? বছরের শুরুতে ভারতের জার্সি পরে টেস্টও দেখতে এসেছিলেন ম্যাডি।
সম্প্রতি ঈশান কিষানের নাম বারবারই শিরোনামে এসেছে। ব্যক্তিগত জীবনের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। পেশায় মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রায়ই চর্চায় আসে। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিক ভাবে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি।
সিএসকে-র অলরাউন্ডার রাচীন রবীন্দ্র নিজের সম্পর্ক নিয়ে যথেষ্ট খোলামেলা। নিউজিল্যান্ডের ২২ বছরের তরুণী প্রেমিলা রোমারের সঙ্গে সম্পর্কে আছেন রাচীন। সোশাল মিডিয়ায় প্রায়ই দুজনের ছবি দেন তিনি।
২০২৩ আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্যাম কুরান। পাঞ্জাব তারকা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন ইসাবেলা সাইমন্ডসের সঙ্গে। পেশায় অভিনেত্রী ইসাবেলার সঙ্গে প্রায়ই দেশ-বিদেশ ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেন স্যাম।
Published By: Arpan DasPosted: 03:53 PM Apr 09, 2024Updated: 03:59 PM Apr 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
