shono
Advertisement
Raiganj University

এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও দুর্গাপুজো, সনাতনী রীতি মেনে উমা বোধনের তোড়জোড়

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পুজোর বাজেট কত জানেন?
Published By: Sayani SenPosted: 10:02 AM Sep 05, 2026Updated: 12:13 PM Sep 05, 2026

দেবী উমার আগমন হতে চলেছে এই প্রথমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। শিক্ষাকেন্দ্রের সূচনা পর্ব থেকে বাগদেবী এবং বিশ্বকর্মা পুজো ঐতিহ্যে পরিণত হয়েছে। তবে এবছর থেকে জেলার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সনাতনী রীতি-উপাচার মেনে নিষ্ঠাভরে দেবী দুর্গার আরাধনার আয়োজনে শামিল হচ্ছে স্নাতক-স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারাও। বিশ্ববিদ্যালয়ের হস্টেল ময়দানে মৃন্ময়ী দেবী দুর্গার মন্ত্রোচ্চারণে দেবীর বোধনে চণ্ডীপাঠে অংশ নেবেন সংস্কৃত বিভাগের অধ্যাপক প্রশান্ত মহলা। পৌরাণিক রেওয়াজ মেনে দেবী দুর্গার আরাধনার অষ্টমীর শরৎ সকালে 'কুমারী' পুজোর আয়োজনের আলোচনায় চলছে জোরকদমে। অষ্টমীর দুপুরে প্রসাদী খিচুড়ির সঙ্গে হরেক সবজির অঢেল আয়োজন থাকবে ছাত্রছাত্রীদের জন্য। সবমিলিয়ে বর্ণময় শারদোৎসবের আলোকিত সুরে এবার আলোড়িত হতে চলেছে উত্তরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।

Advertisement

পিজি কাউন্সিলের সচিব দিগন্ত বিশ্বাসকে পুজো কমিটির সম্পাদক পদের দায়িত্বে রেখে দুর্গাপুজো আয়োজনের যাবতীয় প্রস্তুতি এখন কার্যত জোরকদমে শুরু হয়েছে। তবে পুজোর বাজেট এবার যৎসামান্য। বিশ্ববিদ্যালয়ে সারা বছর বিভিন্ন সামগ্রী সরবরাহকারীদের আর্থিক সাহায্যেই মূলত পুজোর আয়োজন করার সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তার জন্য নির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বস্তুত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিগত ৫০ বছর ধরে মহা আড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন চলছে। সেই প্রেক্ষিতে অবশ্য প্রথমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আগমন ঘটছে দেবী হৈমবতীর। যা ঘিরে নিঃসন্দেহে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহলে জোর চর্চা চলছে।

সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো সম্পন্ন করতে প্রাথমিকভাবে দেড় লক্ষ টাকা বাজেট নির্ধারিত করা হয়েছে। আর, সেই টাকা জোগাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সামগ্রী সরবরাহকারী সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে। সেই নিরিখে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তরফের তহবিল থেকে পুজোর খরচ সামলানো সম্ভব নয়,তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন উপাচার্য অর্ণব সেন বলেন, "উৎসব উদযাপন কমিটির তহবিলের মাধ্যমে এবার ক্যাম্পাসের মাঠে দুর্গাপুজো করা হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বছর ধরেই মহাসমারোহে দুর্গাপুজো করা হয়। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্পনসরদের আর্থিক সহযোগিতায় প্রথমবার কম বাজেটে পুজোর আয়োজন করা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement