shono
Advertisement
Couple

কাজের চাপে সম্পর্কে একঘেয়েমি? এই ছোট্ট প্ল্যানে আবার প্রেম হবে গাঢ়!

অফিস থেকে ফিরে একসঙ্গে রাতের খাবার খাওয়া, একটু টিভি, ঘুম-এই চক্রেই আটকে পড়ে জীবন। চাইলেই কিন্তু ফিরিয়ে আনতে পারেন সম্পর্কের হারানো চার্ম।
Published By: Tiyasha SarkarPosted: 07:05 PM Apr 12, 2026Updated: 07:05 PM Apr 12, 2026

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। প্রেমে থাকাকালীন যে ব্যাকুলতা দেখা যায়, বিয়ের পর অধিকাংশ ক্ষেত্রেই তা হারিয়ে যায়। এক ছাদের তলায় থেকেও বাড়ে দূরত্ব। অফিস থেকে ফিরে একসঙ্গে রাতের খাবার খাওয়া, একটু টিভি, ঘুম-এই চক্রেই আটকে পড়ে জীবন। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে একঘেয়েমি। কিন্তু চাইলেই ফিরিয়ে আনতে পারেন সম্পর্কের হারানো চার্ম। সেই চাবি কিন্তু রয়েছে আপনার হাতেই। চলুন আজ জেনে নেওয়া যাক সপ্তাহান্তে কীভাবে সঙ্গীকে স্পেশাল অনুভব করাবেন, বা কী করবেন যাতে ফিরে পাবেন সম্পর্কের হারানো রসায়ন।

Advertisement

সঙ্গীর সঙ্গে ডিনার, সিনেমা দেখা-এগুলো খুবই স্বাভাবিক বিষয়। এতে কিন্তু সম্পর্কের হারানো রসায়ন ফিরবেই সেই কথা দিতে পারবে না কেউই। কারণ বহু অসুখী দম্পতিও সপ্তাহান্তে নিয়ম করে বাইরে যান, খাওয়া-দাওয়া করেন। তাতে আদতে লাভের লাভ কিছুই হয় না। বরং অন্য কিছু ছোট ছোট প্ল্যান কিন্তু মধুর করতে পারে দাম্পত্য। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

১. সঙ্গীর হাতে হাত রেখে চলে যান প্রকৃতির মাঝে। দুজনে একান্তে সময় কাটান।
২. চলে যান মিউজিয়ামে। ঘুরে দেখুন। মন ভালো হয়ে যাবে।
৩. চলে যান দু'জনে মিলে কেনাকাটা করতে। পকেট বুঝে যা মন চায় কিনে ফেলুন।
৪. কাছাকাছি চিড়িয়াখানা থাকলে চলে যান। সারাদিন ঘোরাফেরা করুন, বাইরে খেয়ে দেয় ফিরুন।
৫. আশেপাশে নতুন রেস্তরাঁর হদিশ পেলে সেখানে চলে যান।
৬. বেরতেই হবে তা কিন্তু নয়। একসঙ্গে রান্নাঘরে কাটাতে পারেন গোটা দিন। হাতে হাত মিলিয়ে নতুন রেসিপি তৈরি করুন।


৭. বাড়িতেই স্পা করিয়ে নিন। মন-মেজাজ ফুরফুরে হয়ে যাবে।
৮. কনসার্ট বা কমেডি শো থাকলে একসঙ্গে সেখানে চলে যান।
৯. একসঙ্গে যোগা ক্লাসে ভরতি হয়ে যান। সেখানেও সঙ্গ পাবেন সঙ্গীর। মন ভালো লাগবে।
১০. বাড়িতে পার্টির আয়োজন করুন। আর পাঁচজনকে প্রয়োজন নেই, নিজেরা মেতে উঠুন নিজেদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার