shono
Advertisement
romantic attraction

আপনার পুরুষ বন্ধুটি কি আপনার প্রতি আকৃষ্ট? বুঝে নিন ৫ লক্ষণ দেখে

বন্ধুত্বের প্রেমে উত্তরণ হয় ঠিকই, তবে প্রেম থেকে আর ফেরা যায় না বন্ধুত্বে। তাই আপনি যদি পুরুষ বন্ধুটির প্রতি আগ্রহী না হন, তবে তা হাবভাবে জানান দিন সময় থাকতেই।
Published By: Utsa TarafdarPosted: 08:16 PM Jun 24, 2026Updated: 08:16 PM Jun 24, 2026

আপনার পুরুষ বন্ধুটির সঙ্গে জীবনের ভালোমন্দ নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। সুখ-দুঃখে সে আপনার যথাসম্ভব সঙ্গ দেয়। কিন্তু ইদানিং প্রশ্ন জাগে মনে— আপনার প্রতি তার বন্ধুত্বের অনুভূতি আর এক ধাপ এগিয়ে ভালোবাসার (romantic attraction) দিকে গড়াচ্ছে না তো? বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রাপথ অত্যন্ত স্বাভাবিক, কিন্তু সত্যিই কি এমনটা ঘটছে, তা নিশ্চিত হবেন কীভাবে? চিনে নিন কয়েকটি লক্ষণ দেখে।

Advertisement

আপনার সঙ্গে একান্তে সময় কাটানোর প্রতিই পুরুষ বন্ধুটি বেশি আগ্রহী

১। যেনতেনপ্রকারেণ আপনার সঙ্গে সময় কাটাতে চায় সে
হয়তো বাকি বন্ধুরা সময় দিতে পারছে না কোনও কারণে, শেষ মুহূর্তে এসেও বাতিল করছে ঘুরতে যাওয়ার প্ল্যান। পুরুষ বন্ধুটি কিন্তু তা করছে না। সব ছেড়ে, আপনার দিন কীভাবে সুন্দর করে তুলবে, তা নিয়েই তার যাবতীয় মাথাব্যথা। বরং বাকিরা যদি না-ই আসে, আপনারা দুজনেই একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান, তাহলেই বুঝি সে বেশি খুশি হয়!

২। আপনার ছোটখাট ইচ্ছে পছন্দের কথাও সে মনে রাখে
হয়তো সবার মধ্যে বসে গল্পগুজবের ফাঁকে একবার মাত্র বলেছেন কোনও কথা, পুরুষ বন্ধুটি তা মনে রাখছে। হঠাৎ কখনও তেমন উপহার এনে চমকে দিচ্ছে আপনাকে। এমনকী যে গল্প আপনি নিজেই বলে ভুলতে বসেছেন, তা-ও সে মনে রেখেছে। আপনি তাতে খুশি হলে, সে দ্বিগুণ খুশি হয়ে ওঠে।

৩। আপনার অন্য পুরুষ বন্ধুদের প্রতি সে হিংসা প্রকাশ করছে
আপনি কারও প্রতি আকৃষ্ট কি-না, তা জানতে একটু বেশিই আগ্রহী হচ্ছে এই পুরুষ বন্ধুটি। যদি তেমন আভাস পায়, তবে আপনার পছন্দের মানুষটির সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছে সহজেই। আবার একই সঙ্গে হয়তো নিজের বিষয়ে এমন কোনও তথ্য যেচে জানান দিচ্ছে আপনাকে, যাতে বোঝা যায় সে আপনার মনের মতো হয়ে উঠতে চায়।

৪। সে সর্বদা আপনাকে প্রাধান্য দিচ্ছে
সদলবল আড্ডা হোক কিংবা কোন গ্রুপচ্যাট— আপনার পুরুষ বন্ধুটির মনোযোগ জুড়ে কেবল আপনিই রয়েছেন। আপনার মেসেজের রিপ্লাই অন্য সবার আগে সে-ই দিচ্ছে। আপনি তার মেসেজের রিপ্লাই দিলে অতিরিক্ত খুশি হয়ে উঠছে অকারণেই।

বন্ধুদের আড্ডার মাঝেও পুরুষ বন্ধুটির নজর আপনার দিকেই থেকে যায়।

৫। অন্যরাও লক্ষ্য করছে আপনাদের
অন্যান্য বন্ধু বা পরিচিতরা প্রায়শই আপনাদের নিয়ে প্রেমিক-প্রেমিকাসুলভ হাসিঠাট্টা করে। অথবা ইয়ার্কির সুরেই জানায়, আপনাদের একসঙ্গে দিব্যি মানাচ্ছে! আসলে অনেক সময়েই আমরা নিজেরা না বুঝলেও, নির্লিপ্তভাবে ঘটনাটিকে যারা দেখছে, তাদের নজরে পড়ে যায়।
বন্ধুত্বের প্রেমে উত্তরণ হয় ঠিকই, তবে প্রেম থেকে আর ফেরা যায় না বন্ধুত্বে। তাই আপনি যদি পুরুষ বন্ধুটির প্রতি আগ্রহী না হন, তবে তা হাবভাবে জানান দিন সময় থাকতেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement