শ্রাবণ মাস মানে শিবের মাস। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। ভক্তরা দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে গোটা মাস জুড়ে ব্রত পালন করেন। যারা সারা মাস পারেন না তাঁরা অন্তত সোমবার করে উপোস করে নিষ্ঠাভরে মহাদেবের পুজো করেন। এক্ষেত্রে ব্রত পালনের মাঝে ঋতুস্রাব শুরু হলে মহিলারা সমস্যায় পড়ে যান। তাঁরা বুঝতে পারেন না, কী করা উচিত। ব্রত পালন করবেন নাকি মাঝপথে ছেড়ে দেবেন। চলুন জেনে নেওয়া যায় এ নিয়ে কী বলছে হিন্দু শাস্ত্র।
শ্রাবণ মাস মানে শিবের মাস। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। ভক্তরা দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে গোটা মাস জুড়ে ব্রত পালন করেন।
হিন্দু বিশ্বাস অনুযায়ী ঋতুকালীন সময়ে পুজো করেন না মহিলারা। ঠাকুর ঘরের আশপাশেও যান না তাঁরা। ভোগ রান্না বা পুজোর ফলও কাটেন না। অর্থাৎ মাসের এই কটা দিন পুজোর কোনও কাজেই হাত দেন না মহিলারা। কিন্তু শাস্ত্র বলছে ঋতুস্রাব হলে ব্রত (উপোস) ছেড়ে দেওয়ার কোনও কারণ নেই। তবে হ্যাঁ, এই কটা দিন মহিলাদের শরীর তুলনামূলক দূর্বল থাকে। সারাদিন না খেয়ে থাকলে শরীর আরও খারাপ হতে পারে, তাই পরিস্থিতি বুঝে উপোস করুন। তাতে সমস্যা নেই।
এ তো হল উপোসের কথা, পুজো করবেন কীভাবে? প্রচলিত নিয়ম অনুযায়ী এই দিনগুলোতে প্রত্যক্ষভাবে পুজোর কাজ করা যায় না। তবে অন্যভাবে মহাদেবকে স্মরণ করুন। সকাল সকাল স্নান করে পরিষ্কার পোশাক করুন। এরপর মনে মনে ‘ওঁ নমঃ শিবায়’-এই মন্ত্রটি জপ করুন। সুযোগ সুবিধা অনুযায়ী শিব চালিসা বা 'শ্রাবণ সোমবার ব্রতকথা' পড়ুন। মনে রাখবেন, ঋতুস্রাবের ভীষণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। আর ঈশ্বরকে স্মরণের ক্ষেত্রে কোনও কিছুই বাধা হতে পারে না। স্বচ্ছ মনে ঈশ্বরকে ডাকলে তিনি ভক্তের কথা সর্বদা শোনেন।
