shono
Advertisement

Breaking News

Bipodtarini Puja 2026

বিপত্তারিণী পুজোর দিন এই জিনিসটি কাউকে দেবেন না, তাতে হতে পারে সর্বনাশ!

দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম এক সঙ্কটনাশিনী রূপ হলেন মা বিপত্তারিণী। দেবীর আশীর্বাদে কাটে জীবনের সকল বাধাবিপত্তি।
Published By: Sayani SenPosted: 04:22 PM Jul 20, 2026Updated: 05:15 PM Jul 20, 2026

দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম এক সঙ্কটনাশিনী রূপ হলেন মা বিপত্তারিণী। দেবীর আশীর্বাদে কাটে জীবনের সকল বাধাবিপত্তি। বিশ্বাস ও ভক্তির আবহে এবছর জুলাইয়ে ফের ঘরে ঘরে মা বিপত্তারিণীর আবাহন। প্রতি বছরের মতো এবারও দু’দিন দেবীর আরাধনা। গত ১৮ জুলাইয়ের পর এবার ২১ জুলাই বিপত্তারিণী পুজো (Bipodtarini Puja 2026)। বেশিরভাগ হিন্দু পরিবারের মহিলা এই ব্রতপালন করেন। বিশেষ তিথিতে নানা নিয়মও পালন করেন তাঁরা। তবে নিয়মে সামান্য ব্যাঘাত ঘটলে আর মেলে না সুফল। এদিন কয়েকটি কাজ থেকেও বিরত থাকা প্রয়োজন। নইলে ক্ষতি হতে পারে।

Advertisement

বিপত্তারিণী পুজোর দিন সকলেই উপবাস করে ব্রত পালন করেন। এদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। শুদ্ধবস্ত্র পরে নিন। আম্রপল্লব এবং শিসডাব দিয়ে ঘট প্রতিষ্ঠা করুন। ১৩টি গিট বাঁধা লাল রঙের সুতো, ১৩ রকমের ফুল, ১৩ রকমের ফল, ১৩টি দূর্বা, ১৩টি সুপুরি এবং পান দিয়ে পুজো করতে হবে। পুজো শেষে নিরামিষ খাবার খেতে পারেন। সাধারণত ব্রত পালনকারীরা ১৩টি লুচি এবং ১৩ রকমের ফল খেতে হবে। খাওয়ার সময় কারও সঙ্গে কথা বলা উচিত নয়।

এই পুজোর দিন বেশ কয়েকটি কাজ ভুলেও করবেন না। তাতে আপনার ও আপনার পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে।

  • বিশেষ দিনে কাউকে চিনি দান করবেন না। তাতে শুক্র দুর্বল হয়। আপনার সংসারের শ্রীবৃদ্ধির বদলে বাড়তে পারে অভাব অনটন।
  • বিপত্তারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেবেন না। তাতে আপনার আর্থিক সমস্যা হতে পারে।

পুজো শেষে সেই বহুকাঙ্ক্ষিত ১৩ গিঁটের লাল সুতো বা ‘ডোর’ ধারণ করা উচিত। নিয়ম অনুযায়ী, মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে এই পবিত্র সুতো বাঁধেন। অন্তত তিন দিন এই ডোর ধারণ করা আবশ্যিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement