shono
Advertisement
Sawan Sombar

শ্রাবণ মাসের সোমবারে ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি, শিবের বারে কী কী খাবেন?

সনাতন ধর্মে শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে, এই দিন ভক্তিভরে শিবের পুজো করলেই নাকি পুণ্যলাভ হয়।
Published By: Sayani SenPosted: 05:05 PM Jul 19, 2026Updated: 05:05 PM Jul 19, 2026

সনাতন ধর্মে শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে, এই দিন ভক্তিভরে শিবের পুজো করলেই নাকি পুণ্যলাভ হয়। সমস্ত বাধাবিপত্তি কেটে আরও মসৃণ হয় জীবনের পথচলা। তবে শ্রাবণ মাসের সোমবার শুধু পূজার্চনা করলেই হবে না। এদিন খাওয়াদাওয়ার ক্ষেত্রেও বিশেষ নিয়ম মানা প্রয়োজন।

Advertisement

প্রথমেই জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবার কী কী খাবার খাবেন না:

  • ভাত, রুটি ভুলেও খাবেন না। ওটস, বার্লিও না খাওয়াই ভাল।
  • মাছ, মাংস, ডিম খাবেন না।
  • রোজকার নুন খাবেন না। সৈন্ধক লবণ রান্নাবানায় ব্যবহার করুন।
  • কোনও প্য়াকেটজাত খাবার এদিন এড়িয়ে চলুন।
  • পিঁয়াজ, রসুন দেওয়া খাবারও পুজোর পর না খাওয়াই ভালো।
  • টমেটো, বেগুন, শাক, বিন, কড়াইশুটিও শ্রাবণ মাসের প্রথম সোমবারে খাবেন না।
  • মদ্যপানও এদিন একেবারে উচিত নয়।

জেনে নিন শ্রাবণ মাসের প্রথম সোমবার কী কী খেতে পারেন:

  • ঘুম থেকে উঠেই এক গ্লাসে ঈষদুষ্ণ গরম জলে লেবুর রস দিয়ে খান।
  • প্রাতঃরাশে ফ্রুট স্যালাড ও দই খেতে পারেন।
  • তারপর খান বাদাম।
  • মধ্যাহ্নভোজে সাবুর খিচুড়ি খেতে পারেন।
  • আলুর তরকারি খেতে পারেন।
  • এক গ্লাস বাটারমিল্কও খেতে পারেন।
  • সন্ধ্যায় ফ্রুট জুস অথবা স্মুদি খেতে পারেন। শুধুমাত্র দুধ ও কলা খেতে পারেন।
  • নৈশভোজে পনিরের সঙ্গে বাকহুইট চাপাটি খেতে পারেন।
  • শশা ও টমেটো দিয়ে স্যালাডও খান।
  • ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে এক চিমটি হলুদ দিয়ে খান।

অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে শিবের নাম করুন। হাত জোড় করে প্রণাম করে ভগবানকে ধন্যবাদ জানিয়ে ঘুমোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement