shono
Advertisement
International Space station

রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর

ডন পেটিটের ক্যামেরায় তোলা চোখধাঁধানো আকাশ দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
Published By: Sucheta SenguptaPosted: 09:41 PM Aug 22, 2026Updated: 09:43 PM Aug 22, 2026

আকাশজুড়ে রঙের খেলা! নতুন রূপে 'নভোনীল', সাদা মেঘের উপর বেগুনির খেলা। আকাশের এই রং তো আগে দেখা যায়নি। এবার সেই অদেখা আকাশকেই নিজের ক্যামেরাবন্দি করে সকলের সামনে তুলে ধরলেন নভশ্চর ডন পেটিট। তাঁর দৌলতেই সকলে দেখলেন কীভাবে আঁধারঘেরা আকাশে খেলছে বেগুনি আলো! জানা যাচ্ছে, প্রায় ৫০ হাজার ফুট উপরে সেই আলোর খেলা ধরা পড়েছে। এই উচ্চতায় বিমানও ওড়ে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোশ্চর ডন পেটিটের তোলা সেই ছবি এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এমন দৃশ্য দেখে বিস্মিত মহাকাশপ্রেমীরা।

Advertisement

নিজের এক্স হ্যান্ডল পোস্টে আকাশের এই বিরল ছবি শেয়ার করেছেন ডন। তাঁর উচ্চপ্রযুক্তি সম্পন্ন ক্যামেরায় ছবিটি তুলেছিলেন মহাকাশ স্টেশন থেকে। ছবি পোস্ট করে ডন লেখেন, 'মেঘের ভিতর দিয়ে উজ্জ্বল বেগুনি অপূ্র্ব আলোর খেলা ধরা পড়ল।' এটি আসলে ফ্ল্যাশ অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বোচ্চ অংশে মেঘের ঘর্ষণে যে আলোর রেখা অনবরত তৈরি হচ্ছে আর মিলিয়ে যাচ্ছে, যা সাধারণভাবে চোখে পড়ে না, সেটাই ধরা পড়েছে ডনের ক্যামেরায়। এ প্রসঙ্গে তিনি নিজের ক্যামেরার বর্ণনাও দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, মহাকাশের এমন বিরল রূপ ধরা পড়েছে তাঁর ওই ক্যামেরার কৃতিত্বেই। 

এই প্রথম নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ডন প্রায়শয়ই নিজের ক্যামেরার লেন্সে বন্দি করার চেষ্টা করেন মহাশূন্যকে। আর তাতে ধরা পড়ে নানা অদেখা ছবি। দিন দুই আগেই আলোয় সাজানো বেনারসের ছবি তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন। তাও দারুণ প্রশংসিত হয়েছিল। এখন কালো মেঘের মাঝে বেগুনির রং দেখে কেউ কেউ বলছেন, অপূর্ব! কারও মন্তব্য, সুন্দর! মহাবিশ্ব আসলে এমনই অপূর্ব, যার অধিকাংশই আমাদের দৃষ্টির বাইরে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement