সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের মধ্যে পড়ে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে হলফনামা জমা দিলেন তিনি। এর আগে লোধা কমিশনের সুপারিশ না মানার জন্য এবং আদালতে মিথ্যে কথা বলার জন্য লোকসভার সাংসদকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল আদালত অবমাননার অভিযোগও।
[বাংলাদেশের অশান্তির ছবি বসিরহাটের বলে চালানোর চেষ্টা, ধৃত ১]
এদিন আদালতে হলফনামা জমা দিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি জানান, ‘আমি কখনওই শীর্ষ আদালতের সম্মান ক্ষুণ্ন করতে চাইনি। যা হয়েছে ভুলবশত হয়েছে। আমি নিঃশর্ত ভাবেই সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইছি।’ এর আগে গত ৭ জুলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যদি অনুরাগ ঠাকুর হলফনামা জমা দেওয়ার সময় আদালতে উপস্থিত থাকেন, তাহলে আদালত অবমাননার যে মামলাটি তাঁর বিরুদ্ধে চলছে সেটি থেকে তিনি মুক্তি পাবেন। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজিরার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর আদালতের রায় মেনেই এদিন উপস্থিত হয়েছিলেন অনুরাগ।
[‘সাঁওতাল ভাষা’ নিয়ে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় কী বললেন ঋত্বিক?]
মিথ্যে হলফানামা জমা দেওয়ার জন্য এবং লোধা কমিশনের সুপারিশ না মানার জন্য কয়েকমাস আগে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে। এর আগে গত ২ জানুয়ারি লোধা কমিশনের সুপারিশ না মানার জন্য বিসিসিআইয়ের সচিব অজয় শিরকে এবং সভাপতি অনুরাগ ঠাকুরকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
[সেকি! কিশোরের কান থেকে এসব কী বেরল?]
The post সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ক্ষমা চাইলেন অনুরাগ appeared first on Sangbad Pratidin.
