shono
Advertisement

Breaking News

আসন্ন আইপিএল-এ মহিলা ক্রিকেট দলের জন্য নয়া ভাবনা বিসিসিআইয়ের

কী পরিকল্পনা রয়েছে বোর্ডের? The post আসন্ন আইপিএল-এ মহিলা ক্রিকেট দলের জন্য নয়া ভাবনা বিসিসিআইয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 PM Feb 26, 2018Updated: 09:06 PM Feb 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার পরই মহিলাদের আইপিএল আয়োজনের দাবি তুলেছিলেন ঝুলন গোস্বামীরা। কিন্তু এত বড় টুর্নামেন্ট আয়োজনের খরচ ও প্রক্রিয়া দুইই সময়সাপেক্ষ ব্যাপার বলে তখন এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বোর্ড। অনেকদিন ধরেই ব্যাপারটা নিয়ে জল্পনা চলছে। তবে আইপিএল-এর সময় মেয়েদের আইপিএল গোছের টুর্নামেন্ট হবে কি না সেই ব্যাপারে কোনও সঠিক খবর ছিল না। এবার বিসিসিআই নাকি ব্যাপারটি নিয়ে নড়েচড়ে বসেছে। আর তাই সব ঠিক থাকলে এবার আইপিএল-এর সময় মহিলা দলের টি-টোয়েন্টি ম্যাচ দেখার সুযোগও মিলতে পারে। তবে টুর্নামেন্ট নয়। অনেকটা প্রদর্শনী ম্যাচের মতোই হবে আয়োজন। যদিও সেটা আইপিএল ম্যাচের আগে হবে না পরে, সেই ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

Advertisement

[এটিকে’র নয়া দায়িত্বে মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন]

ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ও সিওএ-র সদস্য ডায়না এডুলজি এ প্রসঙ্গে বলছিলেন, “আমি চাইলাম আর শুরু করে দিলাম, ব্যাপারটা তো সেরকম নয়। তবে মেয়েদের ক্রিকেটকেও এখন আর হেলাফেলার চোখে দেখা যাবে না। আইপিএল গভর্নিং কাউন্সিলে ব্যাপারটা নিয়ে ভাবনা-চিন্তা করা হবে। মেয়েদের ম্যাচ এবার হবে কিনা বলতে পারছি না। কারণ হাতে খুব বেশি সময় নেই। আবার সবকিছু তাড়াতাড়ি করা গেলে সেটা সম্ভবও হতে পারে।” যে প্রদর্শনী ম্যাচ হবে সেখানে ভারতীয় মহিলা ক্রিকেটাররাই খেলবেন, তা নয়। সেই সময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারদেরও এখানে থাকার কথা। সেক্ষেত্রে তাদেরও এই ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হতে পারে।

[জানেন, কেন পুরস্কার অর্থের অর্ধেক টাকা নিলেন দ্রাবিড়?]

উল্লেখ্য, মহিলা বিশ্বকাপে দুর্দান্ত ফল করার পর মিতালি রাজদের খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। সেই মতোই দক্ষিণ আফ্রিকার ক্রীড়াসূচি তৈরি করা হয়েছিল। যার ফলে বিরাট কোহলিদের ম্যাচের সঙ্গে সঙ্গেই ম্যাচ রাখা হয়েছিল হরমনপ্রীতদের। ফের তেমনই ভাবনার কথা সামনে এল। এদিকে, এবারের আইপিএল-এ কিংস ইলেভেন পাঞ্জাবে নেতার ভূমিকায় দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে।

The post আসন্ন আইপিএল-এ মহিলা ক্রিকেট দলের জন্য নয়া ভাবনা বিসিসিআইয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement