shono
Advertisement

সাদার্নকে হারিয়ে কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল মহামেডান

জয়ের আত্মবিশ্বাসে ভর করেই এবার সাদার্ন সমিতিকেও মাটি ধরাল লাখো সেলামের ক্লাব। The post সাদার্নকে হারিয়ে কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল মহামেডান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:06 PM Aug 20, 2017Updated: 01:43 PM Aug 20, 2017

মহামেডান: ৩ (ফায়াজ-২, জিতেন)       সাদার্ন সমিতি: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কলকাতা লিগে বিজয়রথ ছুটিয়ে চলেছে ময়দানের দুই প্রধান। আর তাদের সঙ্গে পাল্লা দিতে আদাজল খেয়ে চেষ্টা চালাচ্ছে তৃতীয় প্রধান মহামেডানও। সেই চেষ্টার শুরুতে ধাক্কা লাগলেও গত ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে লেটার মার্কস নিয়ে পাস করেছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। সেই জয়ের আত্মবিশ্বাসে ভর করেই এবার সাদার্ন সমিতিকেও মাটি ধরাল লাখো সেলামের ক্লাব।

গোষ্ঠীদ্বন্দ্বের জের যে দল গঠনে বড়সড় প্রভাব ফেলেছে, তা সাদার্নের নড়বড়ে ফুটবলেই স্পষ্ট। দুর্বল ফয়োয়ার্ড লাইন থেকে টালমাটাল ডিফেন্স, অচল উইং নিয়ে আর যাই হোক, মোহনবাগান-মহামেডানের মতো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা যায় না। একটা সময় দল না গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাদার্নের কর্তারা। পরে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের মধ্যস্থতায় একসঙ্গে দল তৈরির সিদ্ধান্ত নেন দুই গোষ্ঠীর কর্তারা। ফলে দলে আর ফর্মে থাকা ফুটবলার নেওয়ার সুযোগ হয়নি। আর তাই বারবার প্রতিপক্ষের কাছে মুখ পুড়ছে। গত ম্যাচে মোহনবাগানের কাছে মুখ থুবড়ে পড়েছিল সাদার্ন। এবার মহামেডানের কাছেও তিনটি গোল হজম করতে হল তাদের।

[ফের একসঙ্গে ‘বিরুষ্কা’, নেটদুনিয়ায় ভাইরাল তাঁদের এই ছবি]

প্রথম ম্যাচে গোল এসেছিল দলের তারকা ফুটবলার ডিপান্ডা ডিকার পা থেকে। কিন্তু তারপর দুই ম্যাচেই গোলের খরা কাটাতে পারলেন না তিনি। রবিবাসরীয় বারাসতে নজর কাড়ল ফায়াজ-জিতেন জুটি। এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেন সাদা-কালো ফুটবলাররা। ফলে সাদার্নের ডিফেন্স চিরতে বেশি সময় লাগেনি। গত ম্যাচে জোড়া গোল করা জিতেন মুর্মুর পাস থেকেই এদিন দলকে এগিয়ে দিলেন এসকে ফায়াজ। ফায়াজকে দিয়ে দুই অর্ধে দুটি গোল করালেন জিতেন। আর ম্যাচের ঠিক শেষ মুহূর্তে নিজে একটি গোল করে গোল পার্থক্যে দলকে এগিয়ে রাখলেন জিতেন। ডানদিক থেকে প্রহ্লাদের বাড়ানো বল গোলকিপারকে টপকে জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। তিন ম্যাচের তিনটিতেই জিতে আপাতত লিগ শীর্ষে ইস্টবেঙ্গল। একটি ম্যাচ কম ছ’পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। তাই চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে সাদার্নকে হারানো ছিল অত্যন্ত জরুরি ছিল। আর সেই লক্ষ্যে সফল হওয়ায় উচ্ছ্বসিত কোচ ও ফুটবলাররা।

[বলবন্ত-রবিনের গোলে মরিশাসকে হারাল ভারত]

The post সাদার্নকে হারিয়ে কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল মহামেডান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার