সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় তাঁর ফিটনেস লেভেল দেখে সবাই চোখ কপালে তুলেছেন। ছত্রিশেও মহেন্দ্র সিং ধোনি ছাব্বিশের সঙ্গে পাল্লা দিচ্ছেন। ওখানেই স্টাম্পিংয়ের সেঞ্চুরি করে রেকর্ডও করেছেন তিনি। একই সঙ্গে ব্যাটেও এবার রান পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে তাঁর শৈশবের কোচ কেশব বন্দোপাধ্যায় বলছেন, বাকি সব অনেক হয়েছে। এবার মাহি শুধু ব্যাটিংয়েই মন দিক।
[আজহারের জোড়া গোলে রুদ্ধশ্বাস মিনি ডার্বিতে জয় মোহনবাগানের]
ইতিমধ্যেই ভারতে পা রেখেছে অস্ট্রেলিয়া। ধোনির সামনে এখন পাঁচটি একদিনের ম্যাচ। তারপর তিনটি টি-২০ ম্যাচও রয়েছে। এখানেই শেষ নয়, এরপর নিউজিল্যান্ডের সঙ্গেও ঘরের মাঠে খেলবেন বিরাটরা। তাদের সঙ্গে তিনটি ওয়ানডে ও টি-২০ ম্যাচ রয়েছে। ধোনি যেহেতু এখন শুধু ছোট ফরম্যাটের ক্রিকেটই খেলেন, নির্বাচকরা এই ম্যাচগুলিতে তাঁকে চোখ বুজে দলে রাখবেনই। আর ২০১৯ বিশ্বকাপও ক্রমশ স্পষ্ট হচ্ছে ধোনির কাছে। রবিবার সন্ধ্যায় রাঁচি থেকে ধোনির স্কুলের গেম টিচার তথা শৈশবের কোচ কেশব বললেন, “মাহির ফিটনেস নিয়ে কোনওদিনই কারও প্রশ্ন ছিল না। ওর কিপিং নিয়েও প্রশ্ন তোলার জায়গা নেই। সমস্যা ছিল এই যে, ও আগের ক’টা সিরিজে সেভাবে রান পায়নি। কিন্তু শ্রীলঙ্কায় দেখিয়ে দিল, এখনও ওর মধ্যে যথেষ্ট ক্রিকেট রয়েছে। আর সেটা বুঝিয়ে দিচ্ছে মাহির ব্যাটই। এভাবে চললে পরের বিশ্বকাপে ওর না খেলার কোনও কারণ নেই।”
[১৬তম গ্র্যান্ড স্লামের মালিক নাদালকে শুভেচ্ছা ভূপতি, বোপন্নার]
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ছাত্রের সঙ্গে দেখা করার ইচ্ছে রয়েছে কেশবের। “ওকে বলব, দারুণ ব্যাট করেছ। এভাবেই চালিয়ে যাও।” এমনটাই জানিয়েছেন তিনি। কেশব আগেই জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরের আগে ধোনি রাঁচির জেএসসিএ স্টেডিয়ামের নেটে প্রচুর ব্যাটিং করেছেন। তাঁর মতে, এই পরিশ্রমেরই ফল পেলেন মাহি। এভাবেই ছাত্র চালিয়ে যাক, তাহলেই কোচের আর কিছু চাওয়ার নেই।
[জেনেভা বিমানবন্দরে গ্রেপ্তার কেভিন পিটারসেন, কেন জানেন?]
The post ছাত্রের উদ্দেশে এবার এমনটাই বার্তা দিলেন ধোনির ছোটবেলার কোচ appeared first on Sangbad Pratidin.
