shono
Advertisement

পুজোর আগে কোহলিদের ম্যাচ দেখার আগ্রহ নেই ইডেনের

দেখে নিন এমএস ধোনির শুটিংয়ের ভিডিও। The post পুজোর আগে কোহলিদের ম্যাচ দেখার আগ্রহ নেই ইডেনের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Sep 20, 2017Updated: 12:38 PM Sep 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় এসেছে ২৬ রানে। আর তাই ইডেনে দ্বিতীয় ওয়ানডের আগে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল বিরাট কোহলিদের। সামনে যতই বিশ্বচ্যাম্পিয়নরা থাকুক। ম্যাচ জেতার ব্যাপারে যেন অনেকটাই আশাবাদী ভারতীয় দল। অনুশীলনে চুটিয়ে ফুটবলও খেললেন ভারতীয় দলের তারকারা। বুধবার কলকাতা পুলিশ রেঞ্জে শুটার হিসেবে ধরা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় শিবির চনমনে থাকলেও ইডেন ম্যাচ নিয়ে বিশেষ আগ্রহ নেই শহরবাসীর।

Advertisement

[ধোনি-শচীনের পর এবার বড়পর্দায় আসছে ঝুলনের বায়োপিক]

পুজোর আগেই শহরে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। চারিদিকে পুজো পুজো গন্ধ। এর মধ্যে বৃহস্পতিবার ম্যাচ। কিন্তু দুর্গাপুজোর সৌজন্য ইডেনে সেই ক্রিকেটপাগল জনতার ভিড় আর নেই বললেই চলে। ইডেনের টিকিটের বদলে আম আদমির চাহিদার তালিকায় স্থান পেয়েছে বড় বড় পুজোগুলির ভিআইপি পাস। ইডেনে ম্যাচ হওয়া মানেই একটা আলাদা উন্মাদনা। টিকিটের জন্য লম্বা লাইন। হাহাকার। ম্যাচের আগের দিনই টিকিট নিঃশেষ হয়ে যাওয়ার মতো ঘটনা। কিন্তু কোথায় কী? এবার যেন সেই পরিচিত ছবিটাই উধাও। খোদ সিএবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।

[পদ্মভূষণ দেওয়া হোক ধোনিকে, সুপারিশ বিসিসিআইয়ের]

বুধবার সাংবাদিক সম্মেলনে দুই ‘রিস্ট’ স্পিনারকে খেলানোর প্রসঙ্গ থেকে শুরু অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে কে বেশি ভয়ঙ্কর, তা নিয়ে বক্তব্য রাখেন কুলদীপ যাদব। জানান, ‘অজি ব্যাটসম্যানদের মধ্যে স্টিভ স্মিথকে বল করা সবসময় কঠিন। কারণ স্মিথ লেগ স্টাম্পে বেশি খেলেন। শর্ট রান হোক কিংবা চার-ছয় মারা হোক, সেটি অনায়াসে করতে পারেন।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ডেভিড ওয়ার্নার। তাঁকে তাড়াতাড়ি ফেরানোটাই ভারতীয় বোলারদের মূল লক্ষ্য।’ কিন্তু ওয়ার্নার তো তাঁর হাতেই সবচেয়ে বেশিবার বধ হয়েছেন। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘হ্যাঁ, ওয়ার্নার খুব বড় ব্যাটসম্যান। তবে আগে বেশ কয়েকবার ওঁকে আউট করেছি। তাই আমার ডেলিভারি নিয়ে হয়তো খানিকটা চিন্তাতেই থাকেন। তাই আমার উপর কোনও চাপ নেই। ওঁকে বল করাটা দারুণ উপভোগ করি। ওয়ার্নারের উইকেট পাওয়ার জন্য আমার বেশ কিছু পরিকল্পনা করেছি।’ এর পাশাপাশি কেকেআর-এ থাকাকালীন ব্র্যাড হগ, শাকিব আল হাসানদের থেকে সাহায্য পাওয়ার কথাও জানান কুলদীপ।

[চতুর্থীতে মহাডার্বি, সেজে উঠছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম]

ছবি ও ভিডিও সৌজন্যে: দেবাশিস সেন

The post পুজোর আগে কোহলিদের ম্যাচ দেখার আগ্রহ নেই ইডেনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার