shono
Advertisement

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ মোহনবাগান কোচ সঞ্জয় সেনের

চলতি আই লিগে তাঁর কোচিংয়ে সাত ম্যাচে দশ পয়েন্ট পেয়েছে গঙ্গাপারের ক্লাব। The post ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ মোহনবাগান কোচ সঞ্জয় সেনের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Jan 02, 2018Updated: 02:35 PM Jan 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগে ঘরের মাঠে দশজনের চেন্নাইয়ের কাছে হারের পর মোহনবাগান কোচ সঞ্জয় সেন কী সিদ্ধান্ত নেন, সেদিকেই চোখ ছিল সমর্থকদের। অ্যারোজ ম্যাচের পর নিজেকে সামলে নিলেও এবার সিদ্ধান্ত নিতে আর দেরি করলেন না। ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সঞ্জয় সেন।

Advertisement

[দশজনের চেন্নাইয়ের কাছে লজ্জার হার সঞ্জয় সেনের ছেলেদের]

এদিন চেন্নাইয়ের কাছে ১-২ গোলে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন জানিয়ে দিলেন, তিনি পদত্যাগ করছেন। তিনি বলেন, “এখন যা পরিস্থিতি তাতে আর মানিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই ক্লাব ছাড়িয়ে দেওয়ার আগে ব্যর্থতার দায় নিয়ে নিজেই সরে যাচ্ছি। আগেই ঠিক করে রেখেছিলাম, তিনটে ড্রয়ের পর যদি জিততে না পারি তাহলে থাকা উচিত হবে না। মাঠের বাইরে কারও সঙ্গে কোনও সমস্যা নেই। কোনও আক্ষেপও নেই। কর্তাদের ব্যবহার ও ফুটবলারদের পারফরম্যান্সে আমি খুশি। চাপে পড়ে কিছু করছি না। এটা আমার নিজস্ব সিদ্ধান্ত।”

[নির্বিষ অ্যারোজকে উড়িয়ে অ্যাওয়ে ম্যাচে সহজ জয় ইস্টবেঙ্গলের]

পাশাপাশি সঞ্জয়ের অভিযোগ, ম্যাচ শেষে টানেলে তাঁর দিকে থুতুও ছেটায় দর্শকরা। তবে এমন অভিযোগ সত্ত্বেও সমর্থকদের প্রতি ক্ষোভ সামলেই রাখলেন তিনি। সঞ্জয় জানালেন, “এমন ঘটনা সকলের সঙ্গেই ঘটে। দল ভাল খেললে মাথায় তুলে রাখে আর খারাপ খেললেই এমন দিন দেখতে হয়। সমর্থকদের এমন আচরণ খুব স্বাভাবিক ঘটনা। বাবলু ভট্টাচার্য থেকে সুভাষ ভৌমিক সকলেরই এই অভিজ্ঞতা রয়েছে। তাই সমর্থকদের থেকে যেমন ভালবাসা পেয়েছি, এই ক্ষোভটাও একটা পাওনা।” তাই পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই সরে গেলেন তিনি।

তিন বছরের ট্রফি খরা কাটিয়ে ক্লাবকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। ফেডকাপ জিতিয়ে ভারতসেরা হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। গতবার ব্যর্থ হলেও এবারও বাগান কর্তারা সঞ্জয় সেনের উপরই ভরসা রেখেছিলেন। কিন্তু এমন হতশ্রী পারফরম্যান্সের পর পালটে গেল ছবিটা। কিন্তু টুর্নামেন্টের মধ্যে কোচ চলে যাওয়ায় যে দলের মনোযোগ বড় ধাক্কা লাগবে, তা বলাইবাহুল্য। আপাতত শঙ্করলাল চক্রবর্তীই দায়িত্ব সামলাবেন। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অনেকটাই ব্যাকফুটে দল। তবে সঞ্জয়ের বিশ্বাস, এই অবস্থা থেকেও চ্যাম্পিয়ন হতে পারেন সোনিরা।

The post ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ মোহনবাগান কোচ সঞ্জয় সেনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার